সাজেক হাসপাতাল নির্মাণে এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক দুলাল হোসেন
রুপম চাকমা, দিঘীনালা :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসু পর্যটকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগের বিষয়ে রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাঘাইছড়ি উপজেলার Jtv প্রতিনিধি সাংবাদিক দুলাল হোসেন।
সোমবার ১৯ অক্টোবর রাঙ্গামাটি দীপেন দেওয়ান বাসভবনে সাক্ষাৎকালে সাজেক ভ্যালির স্থানীয় জনগোষ্ঠী ও সেখানে বেড়াতে আসা পর্যটকদের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
মো: দুলাল হোসেন বলেন সাজেকের দুর্গম ভৌগোলিক অবস্থান এবং জরুরি চিকিৎসাসেবা পেতে নানা সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে একটি হাসপাতাল নির্মাণ করা হলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে আসেন। পাশাপাশি এ অঞ্চলে বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর জন্যও সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় সাজেকে একটি হাসপাতাল নির্মিত হলে জরুরি চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং দুর্ঘটনাজনিত পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ আরও বাড়বে।
সাজেকের স্থানীয় জনগণ ও পর্যটকদের স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সাজেক ভ্যালিতে হাসপাতাল নির্মাণের বিষয়টি বাস্তবায়িত হলে এটি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি পর্যটন খাতের নিরাপত্তা ও বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দুলাল হোসেন মনে করছেন।
স্বাক্ষাতকালে দীপেন দেওয়ান বলেন সাজেকে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বিএনপি সরকারের। সাজেকের দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান দীপেন দেওয়ান।
তিনি মনে করেন সাজেক পর্যটনকেন্দ্র হওয়ার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদ এ অঞ্চলের বাসিন্দাদের জরুরি চিকিৎসাসেবা পেতে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের চিকিৎসার জন্য দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় সাজেকে হাসপাতাল নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে মনে করেন দীপেন দেওয়া।
এসময় উপস্তিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার দৈনিক জাতীয় পত্রিকার দৈনিক নতুন সময়ের উপজেলা প্রতিনিধি রুপম চাকমা।

| ২১ অক্টোবর ২০২৬












