রামগড়ে দুর্গোৎসবের নিরাপত্তা ও সীমান্তে মাদক-চোরাচালান রোধে ৪৩ বিজিবির সভা
সাইফুল ইসলাম, রামগড়।
খাগড়াছড়ির রামগড়ে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, জুয়া ও চাঁদাবাজি বন্ধসহ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৩ ব্যাটালিয়ন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রামগড় ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) মো. শামছুল আলম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু।
এ ছাড়া বিভিন্ন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সম্পাদক, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় চলমান শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে নিরাপত্তাব্যবস্থা, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, জুয়া বন্ধ এবং চাঁদাবাজি রোধসহ স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম সভায় বলেন রামগড়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকার রয়েছে, অপরাধ কর্মকান্ড প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন।।

| ১৯ অক্টোবর ২০২৬














