কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ এবং ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই সভা সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাতীয় দিবসের কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতিমূলক সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন সাববেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ এবং চন্দ্রঘোনা থানা জামায়াতের আমির লোকমান হোসেন, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা এনজিও সমন্বয়কারী বিজয় মারমা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাথমিক রূপরেখা প্রণয়ন করা হয়। এছাড়া ২৫শে মার্চ গণহত্যা দিবসে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ ও বিশেষ দোয়ার বিষয়েও আলোচনা করা হয়।
”জাতীয় দিবসগুলো আমাদের অস্তিত্বের প্রতীক। দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে কাপ্তাইয়ে এবারের অনুষ্ঠানগুলো স্মরণীয় করে রাখা হবে।” —



