বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
তারুণ্যের আশা- আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে-বিলাইড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই জুলাই) সাকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, পরিবার পরিকল্পনা নিজ কার্যালয়ে এক আলোচনা সভা করা হয়েছে।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক শান্ত বাবু তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য সেবিকা বসুন্ধরা চাকমা, মল্লিকা চাকমা রিনা চাকমা প্রমূখ। এতে সহযোগিতায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ পরিষদ হিসেবে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদকে সন্মাননা ক্রেস প্রদান এবং শ্রেষ্ঠ পরিদর্শক ও শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মীদের সন্মাননা ক্রেস তুলে দেওয়া হয়।

বান্দরবানে বন্যার মাঝেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা: প্রকৌশলী সৈয়দ মো আমির হোসেন।




