বান্দরবান জেলা পরিষদ কর্তৃক আলীকদমে কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি (চারা) বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে আলীকদম উপজেলায় কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য মৌসুমি ফল ও বনজ গাছের চারা বিতরণ করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় পান বাজার জেলা পরিষদ রেস্টহাউজ প্রাঙ্গণে আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষে কৃষাকদের মাঝে মৌসুমি ফল ও বনজ গাছের চারা বিতরণ করেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।
এ সময় উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেনিন চাকমা, হর্টিকালচার সেন্টার বালাঘাটা, বান্দরবান এর উপ পরিচালক লিঠন দেবনাথ, আলীকদম উপজেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী কৃষক- কৃষাণীগণরা।

প্রধান অতিথি বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে এসব ফলজ ও বনজ চারা বিতরণ করিতেছি, তার মধ্যে ফলজ চারা ১২২টি ও বনজ চারা ৫০টি প্রত্যেককে ১৭২ টি করে চারা সাথে কীটনাশক ও সার দিচ্ছি, চারাগুলো সঠিক নিয়ম মেনে পরিচর্যার পরামর্শ দেন এবং চারাগুলো রোপনের ১০/১৫ দিন পর উদ্যান কর্মকর্তাগণ তা তদারকি করিবেন।

| ২৯ জুলাই ২০২৬










