আজকের শিশুরা আগামী দিন’র ভবিষ্যৎ, তাই আজকের শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মুল্যবোধ এবং আধ্যাত্মিক শিক্ষাই শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাহলে মৌলবাদ ধর্মান্ধতা ও মাদকাসক্ত থেকে রক্ষা পাবে
বিশেষ প্রতিবেদক :
শ্রীশ্রী শংকর মিশন,রাঙ্গামাটির সার্বিক তত্বাবধানে রাঙ্গামাটির ১৯ টি গীতা স্কুলের শিক্ষার্থিদের শ্রীমদ্ভগবদগীতা উপহার’র মধ্য দিয়ে “রাঙ্গামাটি গীতা সমন্বয় কমিটি” এর উদ্যোগে এক চমকপ্রদ ও আরম্ভরপূর্ণ অনুষ্ঠান’র মধ্য দিয়ে গতকাল ৬ মার্চ শুক্রবার বিকেলে “আত্মজ্ঞান গীতা দর্পণ উৎসব”/২৬ শ্রীশ্রী রক্ষ্মাকালী মন্দিরে অনুষ্ঠিত হয়।

গীতা সমন্বয় কমিটির সভাপতি উত্তম দত্ত’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সোহেল সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত এই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রামকৃষ্ণ মিশন,চাঁদপুর’র যুগ্ন সম্পাদক স্বামী সুবলানন্দ মহারাজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা সভাপতি শিক্ষক অরুপ

মুৎসুদ্দী, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট, রাঙ্গামাটি পার্বত্য জেলা আহবায়ক নন্দীতা দাশ, শ্রীশ্রী শংকর মিশন,রাঙ্গামাটি সভাপতি মৃদুল দত্ত, শ্রীশ্রী রক্ষ্মাকালী মন্দির’র প্রধান পুরোহিত রণধীর চক্রবর্তি, রাঙ্গামাটি গীতা শিক্ষা সমন্বয় কমিটির সহ সভাপতি প্রভা রানী ধর, সাবেক পৌর কাউন্সিলার রূপসী দাশ গুপ্ত,হিন্দু নিবন্ধক খোকন কুমার দে, শ্রীশ্রী গীতাশ্রম,রিজার্ভ বাজার যুগ্ন সম্পাদক সুমন নন্দী,বিশিষ্ট ব্যবসায়ী নির্মল সেন,সনাতন যুব পরিষদ রাঙ্গামাটির সাধারন সম্পাদক রাজু শীল প্রমুখ।

বক্তাগন বলেন শিক্ষা দুই প্রকার একটি একাডেমীক শিক্ষা,অন্যটি আধ্যাত্মিক শিক্ষা। একাডেমিক শিক্ষা হচ্ছে জীবনকে প্রতিষ্ঠিত করতে, চাকুরী বাকুরী ব্যবসা বানিজ্যের জন্যে,আর আধ্যাত্মিক শিক্ষা হচ্ছে জীবনকে পরমেশ্বর ভাগবান’র প্রতি ধাবিত করতে। ধর্মান্ধতা মৌলবাদ থেকে মুক্ত এবং মাধক মুক্ত সমাজ বিনির্মানের জন্য একডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থিদের ধর্মীয় মুল্যবোধ ও আধ্যাত্মিক শিক্ষাই শিক্ষিত করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এবং সানাতনী পরিবারের প্রতিটি শিশু সন্তানকে নিকটস্থ গীতা স্কুলে পাঠিয়ে ধর্মীয় মুল্যবোধ ও নৈতিক এবং গীতা শিক্ষা অর্জনের আহবান জানান।

সভা শেষে গীতা শিক্ষা সমন্বয় কমিটি কর্তৃক পরিচালিত শহরের ১৯ টি গীতা স্কুলের প্রায় ২ শতাধিক শিক্ষার্থিদের হাতে মহা মুল্যবান শ্রীমদ্ভগবদ গীতা তুলে দেন।





