রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
শিরোনাম:

কাপ্তাইয়ে ৫ হাজার ৫’শ ৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২:৫১ পিএম
11 বার পড়া হয়েছে
কাপ্তাইয়ে ৫ হাজার ৫’শ ৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে শুরু হয়েছে সরকারি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ কার্যক্রম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই চাল উপজেলার মোট ৫ হাজার ৫’শ ৬৩ জন কার্ডধারী পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

​রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার রাইখালী, চিৎমরম, ওয়াগ্গা, কাপ্তাই এবং চন্দ্রঘোনা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে এই চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা ৫ হাজার ৫’শ ৬৩ জন কার্ডধারী মোট ৫৫,৬৩০ মেট্রিক টন চাল।

​গত বৃহস্পতিবার সকালে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, “মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে প্রতিটি ইউনিয়নে সুষ্ঠুভাবে চাল পৌঁছে দেওয়া হচ্ছে। ৫ জন ট্যাগ অফিসারের উপস্থিতিতে স্বচ্ছতার সাথে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে যাতে কোনো প্রকৃত অভাবী মানুষ বঞ্চিত না হয়।”​বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যগণ, ট্যাগ অফিসার এবং খাদ্যশস্য গ্রহণকারী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদের আগে সরকারের এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন কাপ্তাইয়ের সাধারণ মানুষ।

কাপ্তাইয়ে ধুমধাম করে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম
কাপ্তাইয়ে ৫ হাজার ৫’শ ৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকায় অবস্থিত সামাজিক সংগঠন ‘চম্পাকুঁড়ি খেলাঘর আসর’-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

‘আনন্দময় শৈশব চাই, সুখী সুন্দর বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই আয়োজন করা হয়।

​রবিবার (১৫ মার্চ) বিকেল ৩টায় কেপিএম আবাসিক এলাকার খেলাঘর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহিদুল্লাহ।

​অনুষ্ঠানে আবাসিক এলাকার প্রায় ১৫০ জন হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

​উপহার বিতরণকালে প্রধান অতিথি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন,”চম্পাকুঁড়ি খেলাঘর আসর প্রতিবছরই আর্তমানবতার সেবায় এগিয়ে আসে। এই উপহার বিতরণের মাধ্যমে এলাকার অসহায় মানুষগুলোর ঈদ আনন্দে অংশীদার হওয়ার যে ক্ষুদ্র প্রচেষ্টা তারা নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করি, আগামী দিনেও তাদের এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

​চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি ও কেপিএম-এর হিসাব বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কর্ণফুলী পেপার মিলস লিমিটেড এর মহা ব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, সিনিয়র সাংবাদিক ও চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন সাগর, সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জাকির হোসেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান,সাংবাদিক রবিউল হোসেন চৌধুরী রিপন প্রমখ। এসময় গণমাধ্যম কর্মীসহ কমিটির সদস্যরা অন্যান্য উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সংগঠনের কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা খেলাঘর আসরের এই সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন এবং বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

“কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা” মহাবারুণী স্নানে অংশ নেবেন 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ৪:৩৩ পিএম
কাপ্তাইয়ে ৫ হাজার ৫’শ ৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রাগৈতিহাসিক তীর্থভূমি সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরে আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মহা বারুনী স্নান, সীতামেলা ও মহানামযজ্ঞ। এই উৎসবে দেশ-বিদেশের প্রায় ১০ হাজার পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজক কমিটি।

মন্দির পরিচালনা কমিটির তথ্যমতে, আগামী ১৬ মার্চ সোমবার সন্ধ্যায় মহানামযজ্ঞের শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। প্রধান আকর্ষণ মহাবারুণী স্নান অনুষ্ঠিত হবে ১৭ মার্চ মঙ্গলবার। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি অনুযায়ী এই পুণ্যস্নানের আয়োজন করা হয়েছে। স্নান ছাড়াও এদিন দিনব্যাপী সীতামেলা এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।

শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও বারুণী স্নান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি ১০ হাজারেরও বেশি পুণ্যার্থী এবারের উৎসবে যোগ দেবেন। আগত সকল ভক্তের জন্য মন্দিরে মহাপ্রসাদের সুব্যবস্থা রাখা হয়েছে।”

মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ বলেন, “কাপ্তাই সীতাঘাট মন্দির এখন কেবল দেশের নয়, আন্তর্জাতিক পর্যায়ের এক সুপরিচিত মহাতীর্থ। ১৭ মার্চ মঙ্গলবার হাজার হাজার ভক্ত কর্ণফুলী নদীতে পুণ্যস্নান শেষে সীতাদেবী মন্দির, শম্ভুনাথ মন্দির ও কালিমন্দির দর্শন করবেন। ভক্তদের নিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।”
​কর্ণফুলী নদীর তীরের এই সীতাদেবীর মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য। প্রতি বছর বারুণী স্নান উপলক্ষে এখানে এক মিলনমেলা তৈরি হয়, যা কাপ্তাইয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য উদাহরণ।

দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ৩:৪৬ পিএম
কাপ্তাইয়ে ৫ হাজার ৫’শ ৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়ি উপজেলার অতি দুর্গম ৩নং ফারুয়া ইউনিয়নে ভালনার‍েবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচীর আওতায় উপকারভোগী কার্ডধারী মহিলাদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজেই এইসব চাউল (চাল) বিতরণ করেন। বিতরণের সময় ত্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নিত্যলাল তঞ্চঙ্গ্যার প্রতিনিধি হিসেবে  কনক তঞ্চঙ্গ্যা।

রবিবার (১৫ই মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, মহিলা বিষয়ক অধিদপ্তর-এর বাস্তবায়নে  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে ৬০০ জন সুফলভোগীর মাঝে চাল ৩০ কেজি হারে বিতরণ করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা,সংরক্ষিত মহিলা মেম্বার ১, ২, ৩নং ওয়ার্ডের মনিলতা তঞ্চঙ্গ্যা, ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা দেবী তঞ্চঙ্গ্যা, ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার চোখপুরী তঞ্চঙ্গ্যা। আরও ছিলেন  ওয়ার্ড মেম্বার উজ্জল তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা, শান্তি কুমার তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা, যতিন তঞ্চঙ্গ্যা, সুবানন্দ তঞ্চঙ্গ্যা এবং মালসম পাংখোয়া।

×