শিরোনাম:

মানিকছড়ি পিকআপ ভ্যানে চাপায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী নিহত

মানিকছড়ি পিকআপ ভ্যানে চাপায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী নিহত

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী পিকআপ ভ্যানে চাপায় নিহত হয়েছে। উপজেলায় এক পুলিশ দম্পতির আল ওয়াসি মুহাম্মদ মোঃ রাফি (৮) নামের শিক্ষার্থী পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের আগে পুরাতন উপজেলা-গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুল সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। তার পিতা-মাতা দুজনই পুলিশ সদস্য। শিক্ষার্থী রাফির পিতা মোঃ সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই। মা রুজি আক্তার কনস্টেবল পদে মানিকছড়ি উপজেলায় সার্কেল অফিসে কর্মরত আছেন। শিক্ষার্থী রাফি মা সাথে মানিকছড়ি পুরাতন উপজেলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, জুমার নামাজের আগে রাফি পুরাতন উপজেলা সড়কে সাইকেল চালাচ্ছিল। পুরাতন উপজেলা-গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুল সড়কের সামনে সাইকেল নিয়ে গেলে পিক-আপ ভ্যান তাকে চাপা দেয়। এতে রাফি গুরুতর আহত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহি উদ্দীন মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে বলে জানা গেছে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের চমেক ২১ ব্যাচের ঈদ উপহার

মানিকছড়ি পিকআপ ভ্যানে চাপায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী নিহত

 

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজানের শেষে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ষোলশহর তুলাতলীর এলাকায় চারুলতা বিদ্যাপীঠের শিশুদের মাঝে এই ইদের কাপড় তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. মামুনুর রহমান, অধ্যাপিকা ডা. বাসনা মুহুরি, অধ্যাপক ডা. নাসিমা বানু, ডা. নাসের, ডা. কালাম, ইউএসটিসি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাইদ মাহমুদ।

শিশুদের নতুন কাপড় বিতরণের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চারুলতার উপদেষ্টা ডা. ইমদাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ডা. অভীক চৌধুরী, আব্দুল করিম, সাগর দাশ, আবরার সম্রাট, শাহরিয়ার হোসেন। পরে অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন চারুলতা কার্যকরী কমিটির সভাপতি মো. ইসমাইল চৌধুরী প্রমুখ।

মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. মামুনুর রহমান, বলেন, প্রতিবছরের মতো এই বছরও চট্টগ্রাম মেডিকেল কলেজ ২১ ব্যাচের উদ্যোগে চারুলতা বিদ্যাপীঠের শিশুদের জন্য এই ধরনের আয়োজন করে। তাদের এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবি রাখে। ইদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করাটাই আনন্দের।

আইএএইচএস মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাইদ মাহমুদ বলেন, ইদের আনন্দ ও নতুন কাপড়ের আনন্দে উদ্বেলিত এই পরিবেশ সবাইকে নিয়মিত স্কুলে আসা ও পড়ালেখা করে নিজের গড়ে তোলার পরামর্শ দেন। ইদের নতুন কাপড়ের পাশাপাশি স্কুলের সকল বাচ্চাদের জন্য ইদ সালামী ও শিক্ষক ও কার্যকরী কমিটির সদস্যদের ইদ উপহার প্রদান করা হয়।

সাজেকের চাম্পাকলা বাউন্তীতে পর্যটকবাহী সিএনজি সড়ক দূর্ঘটনায় উদ্ধার করলো সেনাবাহিনী

মানিকছড়ি পিকআপ ভ্যানে চাপায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী নিহত

 

বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়ি :

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকার চাম্পাকলা বাউন্তীতে পর্যটকবাহী সিএনজি সড়ক দূর্ঘটনার কবলে পড়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সিএনজি নিযন্ত্রণ হারিয়ে দূর্ঘনায় কবলে পড়ে এতে করে ঢাকার মোহাম্মদপুরের পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন এর অধীনে বাঘাইহাট সেনা জোন এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে আহত পর্যটককে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতাল এ উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে আহত পর্যটক দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পান। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসিত হয়েছে।

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

মানিকছড়ি পিকআপ ভ্যানে চাপায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী নিহত

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আব্দুল মোমিন (৪২) নামে এক হোটেল শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল মোমিন ওই এলাকার গেন্দা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভুক্তভোগী ছাত্রীর মা জরিনা বেগম জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে যায়। তখন তার স্বামী রঞ্জু মিয়া বাড়ির পার্শ্ববর্তী বাজারে দর্জির দোকানে কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে লম্পট আব্দুল মোমিন দুপুর আনুমানিক দেড়টার দিকে ফাঁকা বাড়িতে এসে মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে না জানাতে তাকে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে জরিনা বেগম বাড়িতে ফিরে আসলে মেয়েটি তার মাকে সবকিছু খুলে বলে। পরবর্তীতে বিষয়টি লোকমুখে জানাজানি হলে এলাকাবাসী ধর্ষক আব্দুল মোমিনকে উত্তম-মধ্যম দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল কায়েস সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে তাকে গ্রেফতার করে।

ভুক্তভোগী ছাত্রীর মা জরিনা বেগম বলেন, দুপুরে আমার স্বামী টেইলার্সের কাজে দোকানে ছিল। আমি মেয়েকে বাসায় একা রেখে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ শেষে বাসায় ফিরে আসলে মেয়ের মুখে ঘটনাটি জানতে পারি। আমি মোমিনের উপযুক্ত শাস্তি চাই, আমি ধর্ষকের ফাঁসি চাই। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী বলেন, ভিকটিম ছাত্রী রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে আসলে আমরা পরীক্ষা করে দেখলাম তার এ্যাক্টিভ পারভাজাইন্যাল ব্লিডিং আছে। এটি গুরুতর একটি কেস। আমরা তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস ইউনিটে রেফার্ড করেছি। প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

×