শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শিরোনাম:

খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা ; আরেশে মারমা চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ১:৩৯ পিএম
2 বার পড়া হয়েছে
খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা ; আরেশে মারমা চ্যাম্পিয়ন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ির মানিকছড়ি যোগ্যাছোলায় পশ্চিম পাড়া মারমা যুব সমাজের উদ্যোগে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী বলি খেলা ও মৈত্রী জলকেলি উৎসব, সুপেয় পানির দান, তৈলাক্ত বাঁশের উঠা, নারী-পুরুষে দড়ি টানা প্রতিযোগীতা জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর ন্যায় এই বছরও ঐতিহ্যবাহী বলি খেলা উপভোগ করতে হাজারো দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত এই বলি খেলা প্রতিযোগিতায় খাগড়াছড়ি জেলা আরেশে মারমা চ্যাম্পিয়ন এবং ডেবলছড়ি মংথোয়াই মারমা রানার্সআপ হয়েছেন।

বলি খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন, ডাঃ আলমাছ, যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, ডাঃ ইসমাইল হোসেন, উপজেলা মারমা ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক থোয়াই অংগ্য মারমা, জেলা কমিটি মারমা যুব ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা,

জেলা কমিটি সহ-সাধারণ সম্পাদকন ও উপজেলা কমিটি সহ-সভাপতি অংগ্য মারমা, ইউনিয়ন কমিটি সভাপতি অংশে মারমা, বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলাদল এবং মারমা ঐক্য পরিষদ অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ১১:২৮ এএম
খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা ; আরেশে মারমা চ্যাম্পিয়ন

 

রুপম চাকমা, দিঘীনালা :

‎ কুদুকছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা এবং দুই নারীকে গুলিবিদ্ধ করার ঘটনায় প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উজোবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় গণতান্ত্রিক যুব ফোরাম বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বাঘাইছড়ি উপজেলা সহ-সাধারণ সম্পাদক সমর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্যোতি চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সদস্য বীর চাকমা।

‎বক্তারা ধর্মশিং চাকমা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব “বৈসাবি” উদযাপনের পরপরই এ ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক। তারা এ ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলেন, কোনো বিবেকবান মানুষ এ ধরনের সহিংসতা মেনে নিতে পারে না।

‎তাদের অভিযোগ, সন্তু লারমার অনুসারী একদল সদস্য কুদুকছড়িতে ধর্মশিং চাকমার বাড়িতে হামলা চালায়। তিনি সরে যাওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ধাওয়া করে গুলি করে হত্যা করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমাও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

‎সমাবেশ থেকে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পিএম
খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা ; আরেশে মারমা চ্যাম্পিয়ন

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

পার্বত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা শুরু হয়। ​

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় কাপ্তাই উপজেলার মোট ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথম দিন শিক্ষার্থীরা গণিত পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। ​সারাদেশে গত ১৫ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হলেও পাহাড়ে বর্ষবরণ উৎসব (বৈসাবি) চলায় সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ​”পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠানের কারণে আমরা সাধারণ সূচির চেয়ে ২ দিন পিছিয়ে আজ থেকে পরীক্ষা শুরু করেছি। শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক এবং কেন্দ্রের বাইরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।” ​পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। ​

এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন, ​সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার। ​কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ, ​হল সুপার রতন চন্দ্র দাশ। ​তীব্র গরম উপেক্ষা করেও পরীক্ষা কেন্দ্রের বাইরে শত শত অভিভাবককে তাঁদের সন্তানদের জন্য অপেক্ষা করতে দেখা যায়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দুবৃর্ত্তের গুলিতে এক ইউপিডিএফ নেতা নিহত ; আহত গুলিবিদ্ধের ২ বোন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ এএম
খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা ; আরেশে মারমা চ্যাম্পিয়ন

ছবি- প্রতিকী

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট ;

পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃত্ব সংঘাত ও অঞ্চল দখলের অজুহাতে পাহাড়ের চুক্তি বিরোধী (প্রসীত গ্রুপ) ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। তবে কেন বা কিসের জন্য এ হত্যাকাণ্ড তা স্পষ্ট জানা যায়নি। ধারনা করা হচ্ছে আঞ্চলিক সংঘাতের কারনে এ হত্যাকান্ড। এ ঘটনায় তার দুই বোনও গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

১৭ এপ্রিল শুক্রবার সকালে রাঙ্গামাটির কুতুকছড়ি আশপাশে আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার জন্য ইউপিডিএফ জেএসএস (সন্তু) গ্রুপকে দায়ী করেছে। ধর্মশিং চাকমাকে হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরামের ব্যানারে ইউপিডিএফ তাৎক্ষণিক রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউপিডিএফ সমর্থিত বিভিন্ন সংগঠন কুতুকছড়ি সড়কে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে যান চলাচল বিঘ্নিত ঘটে। দুপুর ১১:৪৫ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর টইলদার বাড়ানো হয়েছে। তবে এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে।

×