সাংগ্রাইং জলকেলী উৎসবের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটি মারি স্টেডিয়াম (মাসস) প্রাঙ্গণে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং জলকেলী উৎসবকে সামনে রেখে চলমান প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই সুঁই খইং চৌধুরী (মাসস) সভাপতি, মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)- উদযাপন কমিটির এর আহ্বায়ক পাইচিংমংসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ উৎসবস্থলের সার্বিক প্রস্তুতি, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য আয়োজন ঘুরে দেখেন। তারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। নেতৃবৃন্দ বলেন, সাংগ্রাইং জলকেলী উৎসব মারমা সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব, যা পার্বত্য অঞ্চলের সংস্কৃতি, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। তারা আশা প্রকাশ করেন, যথাযথ প্রস্তুতি ও সবার সহযোগিতায় এবারের উৎসব আনন্দঘন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।


















