শিরোনাম:

মৈত্রী পানিবর্ষণে রঙিন কাপ্তাই চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা

মৈত্রী পানিবর্ষণে রঙিন কাপ্তাই চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র কাপ্তাইয়ের চিৎমরম এখন উৎসবের জনপদ। মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই রিলং পোয়ে’ বা জলকেলি উৎসবের মৈত্রী পানিবর্ষণে ধুয়ে মুছে গেছে পুরনো বছরের সব গ্লানি। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান (এমপি)।

​প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। সামাজিক উৎসবের মাধ্যমেই আমাদের এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে। ‘সাংগ্রাই’ এখন শুধু মারমা সম্প্রদায়ের নয়, এটি পাহাড়ের সকল জাতি-গোষ্ঠীর সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে।”

​তিনি আরও বলেন, এই উৎসবগুলো আমাদের শিকড় ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, আজকের এই বিশাল মিলনমেলাই তার প্রমাণ। তবে পাহাড়ের অনেক জনগোষ্ঠীর ঐতিহ্য আজ বিলুপ্তির পথে, যা রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সজাগ থাকতে হবে।

মন্ত্রী কর্তৃক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই শুরু হয় উৎসবের মূল আকর্ষণ ‘জলকেলি’। এ বছর উৎসবের বিশেষত্ব ছিল তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মোট ১০৮টি দল এই জলকেলি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি দলে ১৮ জন তরুণ এবং ১৮ জন তরুণী একে অপরের গায়ে পবিত্র পানি ছিটিয়ে মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। বাদ্যের তালে তালে তরুণ-তরুণীদের এই পানিবর্ষণ পুরো এলাকায় এক নান্দনিক আবহ তৈরি করে।

উৎসবের শুরুতে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শত শত নর-নারী একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উৎসবের বার্তা ছড়িয়ে দেয়। এছাড়া চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে গত ১৩ এপ্রিল থেকেই চলছে বৈশাখী মেলা। বিহারে বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি স্নান ও বয়স্কদের স্নান করানোর মাধ্যমে ধর্মীয় আচারগুলো যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।

সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক উথোয়াইমং মারমার সভাপতিত্বে এবং সানুচিং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু ও সাইফুল ইসলাম পনির, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রবীন্দ্র চাকমা, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ।

​উল্লেখ্য, গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া পাহাড়ের বর্ষবরণ উৎসবের ধারাবাহিকতায় আজ থেকে শুরু হওয়া মারমাদের এই জলকেলি উৎসব কাপ্তাইয়ের বিভিন্ন পল্লীতে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। উৎসবকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে নিটোল নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১৭ এপ্রিল রাঙ্গামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে বৃহত্তর জলকেলি উৎসবের মধ্য দিয়ে এবারের পাহাড়ের বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী

মৈত্রী পানিবর্ষণে রঙিন কাপ্তাই চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

পার্বত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা শুরু হয়। ​

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় কাপ্তাই উপজেলার মোট ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথম দিন শিক্ষার্থীরা গণিত পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। ​সারাদেশে গত ১৫ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হলেও পাহাড়ে বর্ষবরণ উৎসব (বৈসাবি) চলায় সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ​”পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠানের কারণে আমরা সাধারণ সূচির চেয়ে ২ দিন পিছিয়ে আজ থেকে পরীক্ষা শুরু করেছি। শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক এবং কেন্দ্রের বাইরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।” ​পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। ​

এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন, ​সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার। ​কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ, ​হল সুপার রতন চন্দ্র দাশ। ​তীব্র গরম উপেক্ষা করেও পরীক্ষা কেন্দ্রের বাইরে শত শত অভিভাবককে তাঁদের সন্তানদের জন্য অপেক্ষা করতে দেখা যায়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দুবৃর্ত্তের গুলিতে এক ইউপিডিএফ নেতা নিহত ; আহত গুলিবিদ্ধের ২ বোন

মৈত্রী পানিবর্ষণে রঙিন কাপ্তাই চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা

ছবি- প্রতিকী

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট ;

পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃত্ব সংঘাত ও অঞ্চল দখলের অজুহাতে পাহাড়ের চুক্তি বিরোধী (প্রসীত গ্রুপ) ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। তবে কেন বা কিসের জন্য এ হত্যাকাণ্ড তা স্পষ্ট জানা যায়নি। ধারনা করা হচ্ছে আঞ্চলিক সংঘাতের কারনে এ হত্যাকান্ড। এ ঘটনায় তার দুই বোনও গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

১৭ এপ্রিল শুক্রবার সকালে রাঙ্গামাটির কুতুকছড়ি আশপাশে আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার জন্য ইউপিডিএফ জেএসএস (সন্তু) গ্রুপকে দায়ী করেছে। ধর্মশিং চাকমাকে হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরামের ব্যানারে ইউপিডিএফ তাৎক্ষণিক রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউপিডিএফ সমর্থিত বিভিন্ন সংগঠন কুতুকছড়ি সড়কে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে যান চলাচল বিঘ্নিত ঘটে। দুপুর ১১:৪৫ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর টইলদার বাড়ানো হয়েছে। তবে এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে।

রাঙামাটির বাঘাইছড়িতে নতুন রেস্টুরেন্ট আপন বাড়ি’র শুভ উদ্বোধন

মৈত্রী পানিবর্ষণে রঙিন কাপ্তাই চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা

 

বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় “আপন বাড়ি” (আপন বাড়ি রেস্টুরেন্ট)-এর শুভ উদ্বোধন ১৬ এপ্রিল দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, আপন বাড়ি রেস্টুরেন্ট এলাকাবাসীর জন্য মানসম্মত ও সুস্বাদু খাবারের নতুন একটি ঠিকানা হিসেবে কাজ করবে। আধুনিক পরিবেশ, স্বাস্থ্যসম্মত খাবার ও উন্নত সেবার মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করবে বলে আশা প্রকাশ করা হয়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, তারা দেশীয় ও বিভিন্ন পদের খাবার সুলভ মূল্যে পরিবেশন করার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করবে বলে জানান। রেস্টুরেন্টের মালিকরা বলেন, আমরা বাঘাইছড়ির মানুষের জন্য একটি আরামদায়ক খাবারের পরিবেশ গড়ে তুলতে চাই। সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে ‘আপন বাড়ি রেস্টুরেন্ট’-কে আরও উন্নত সেবার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমরা আশাবাদী।”

ঠিকানা: আপন বাড়ি রেস্টুরেন্ট চৌমুহনী, কলেজ রোড, বাঘাইছড়ি, রাঙামাটি মোবাইল: ০১৮৮৪২০৯১৪৭

×