বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম:

গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎপৃষ্টে দুইজনের মৃত্যু 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ১:৪৩ পিএম
1 বার পড়া হয়েছে
গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎপৃষ্টে দুইজনের মৃত্যু 

ছবি- প্রতিকী

 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ক্রোড়গাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।

স্থানীয়রা জানান, গোলাম মওলা দীর্ঘদিন যাবত গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তিনি আজিম উদ্দিনের একটি গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে সেটি পাশের বিদ্যুতের তারের ওপর আছড়ে পড়ে। এ সময় গাছটি সরাতে গেলে আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ কবির বলেন, গাছ কাটার সময় সেটি বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে গাছ সরাতে গিয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদায় আষাঢ়ী পূর্ণিমা পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ৬:৪২ পিএম
গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎপৃষ্টে দুইজনের মৃত্যু 

 

চাইথোয়াইমং মারমা :

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ ধর্মের আষাঢ়ী পূর্ণিমা পালিত হয়েছে। ২৯ জুলাই হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমা উদযাপনের বিহার গুরু ভান্তে পূজনীয় মহাথেরো উ: ঞানাওয়াইসা ভিক্ষু বুদ্ধ পূঁজা, প্রদীপ পূজা, ফলমূল দান, পিন্ডদান, চীবর দান গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা মধ্যে দিয়ে আষাঢ়ী পূণিমা শুরু করেন।

এসময় প্রধান দায়ক উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, প্রধান শিক্ষক দায়ক আখ্যাইমং মারমা, বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মংসাথোয়াই মারমা, সভাপতি ভারপ্রাপ্ত ক্যচিং মারমা, সাবেক চেয়ারম্যান দায়ক ঞোমং মারমা, সাবেক সম্পাদক উচিংমং চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক দায়ক প্রবীন মংহলাঅংমাষ্টার, সাংবাদিক দায়ক চাইথোয়াইমং মারমা, ইউনিসেফ প্রকল্প ব্যবস্থাপক দায়ক থুইসাচিং মারমা, চেয়ারম্যান সহধর্মিণী দায়িকা ক্রানুবাই মারমা, দায়িকা উষাবাই মারমা, দায়িকা উমাচিং মারমাসহ বিভিন্ন পাড়া হতে দায়ক-দায়িকা অস্টশীল মহিলা উপাসিকা উপাসিকা বৌদ্ধ ধর্মপ্রাণ তরুন তরুনী অংশগ্রহণ করেন।

সারাদেশব্যপী বৌদ্ধ ধর্মের লম্বীরা এক সাথে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বৌদ্ধ ধর্মেরলম্বীদের প্রত্যেক বিহারে এক সাথে আষাঢ়ী পূর্ণিমা হয়। এদিকে রাজস্থলী উপজেলা বিভিন্ন বৌদ্ধ বিহারে ক্যাং আষাঢ়ী পূর্ণিমা নানা আয়োজন করতে দেখা গেছে। এ আষাঢ়ী পূর্ণিমা প্রতিবছরে ন্যায় বৌদ্ধ ধর্মের অনুসারীরা বুদ্ধ মুর্তি স্নান, প্রদীপ পূজা, ফলমূল দান, টাকা-পয়সা দান, চীবর দান, পিন্ডসহ নানা আয়োজনের করে গৌতম বুদ্ধেন নিকট দান করা হয়। আড়াই হাজার বছর আগে থেকে এ আষাঢ়ী পূর্ণিমা পালন করে আসছেন।

উল্লেখ্য, আষাঢ়ী পূর্ণিমা দিনে ভোর হতে দায়ক দায়িকারা বুদ্ধের পিন্ডদান ছোয়াইং বিভিন্ন শাকসবজি মাছ মাংসসহ নানাবিধ নিজ বাড়িতে রান্না করে তৈরি করে বিহারে নতুন পোষাক থামী পড়ে মারমা জনগোষ্ঠীরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা গৌতম বুদ্ধের কাছে ছোয়াইং দান, পানি দান মিষ্টি জাতীয়  পূর্ণ্যদান করে থাকে। দুপুরে পাড়া হতে দায়ক দায়িকারা সকলে আনন্দ মূখরিত পরিবেশে আহার ভোজন করে দেখা যায়।

প্রথমে সাড়ে ১১টার দিকে বিহার অধ্যক্ষ সহ দায়ক দায়িকারা সকলে ছোয়াইং পিন্ড দান করেন এরপর ছোট শ্রমণগণ ও সাদা পোষাক পরিধান সন্ন্যাসী উপাসক উপাসিকাগণরা আহার ভোজন করে থাকে। এ সাদা পোষাক পরিধান দাযক-দায়িকারা অষ্টশীল প্রতিনিয়ত পালন করেন।

বিকাল ৪ টায় ছোট বড় শিশুসহ দায়ক-দায়িকারা বিহারে সমবেত উপস্থিত হন গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা করেন। বিহার অধ্যক্ষ সকল উপাসক-উপাসিকাদের উদ্দেশ্য ধর্ম দেশনা প্রদান করে জগতে রসকল প্রাণী সুখী সমৃদ্ধির বয়ে আনুক বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির শান্তি কামনায় গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করা হয়।

বান্দরবান জেলা পরিষদ কর্তৃক আলীকদমে কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম
গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎপৃষ্টে দুইজনের মৃত্যু 

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,

‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি (চারা) বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে আলীকদম উপজেলায় কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য মৌসুমি ফল ও বনজ গাছের চারা বিতরণ করেছে।

‎মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় পান বাজার জেলা পরিষদ রেস্টহাউজ প্রাঙ্গণে আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষে কৃষাকদের মাঝে মৌসুমি ফল ও বনজ গাছের চারা বিতরণ করেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।

‎এ সময় উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেনিন চাকমা, হর্টিকালচার সেন্টার বালাঘাটা, বান্দরবান এর উপ পরিচালক লিঠন দেবনাথ, আলীকদম উপজেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী কৃষক- কৃষাণীগণরা।

‎প্রধান অতিথি বলেন-  প্রধানমন্ত্রী তারেক রহমানের  ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে এসব ফলজ ও বনজ চারা বিতরণ করিতেছি, তার মধ্যে ফলজ চারা ১২২টি ও বনজ চারা ৫০টি প্রত্যেককে ১৭২ টি করে চারা সাথে কীটনাশক ও সার দিচ্ছি, চারাগুলো সঠিক নিয়ম মেনে পরিচর্যার পরামর্শ দেন এবং চারাগুলো রোপনের ১০/১৫ দিন পর উদ্যান কর্মকর্তাগণ তা তদারকি করিবেন।

কাপ্তাইয়ে বিজিবি’র বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ৩:৫৫ পিএম
গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎপৃষ্টে দুইজনের মৃত্যু 

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

​রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর বিশেষ অভিযানে একটি পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস-এর দিকনির্দেশনা ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে টহল দলটি তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক উদ্ধার করে।

 

​বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি’র কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচার রোধে সম্ভাব্য রুটসমূহ চিহ্নিত করা হয়েছে। এসব পয়েন্টে বিজিবি’র টহল তৎপরতা, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

×