| ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু: ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু: ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

 

রিপন মারমা, ​কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

দেবী দুর্গার ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধনের মধ্য দিয়ে আজ শুক্রবার থেকে পাহাড়ি জনপদ কাপ্তাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে বইছে আনন্দের জোয়ার। আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।​

উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ জানান, এ বছর কাপ্তাই উপজেলায় মোট ৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। উৎসবকে সার্বজনীন ও উৎসবমুখর করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীতে চোখধাঁধানো নৌ র‍্যালির মাধ্যমে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসব।​

এদিকে গত কয়েক দিন কাপ্তাইয়ের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে এক উৎসবমুখর পরিবেশ। প্রতিমা শিল্পীরা প্রতিমায় শেষ মুহূর্তের রঙতুলির নিখুঁত আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে মণ্ডপগুলোর সাজসজ্জা, আলোকসজ্জা এবং প্যান্ডেল তৈরির কাজও প্রায় শেষের পথে।

আয়োজক কমিটির পাশাপাশি তরুণ স্বেচ্ছাসেবকরাও পূজার সার্বিক শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।

​পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণে এই উৎসব কাপ্তাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করবে।​অন্যদিকে, উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাপ্তাইয়ের ৯টি পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তিন স্তরের কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি নিয়োজিত রয়েছে বিজিবি ও স্বেচ্ছাসেবক দল।

​কাপ্তাইয়ে দুর্গাপূজায় ৪১ বিজিবির কড়া নিরাপত্তা, ৭টি মণ্ডপ পরিদর্শন করলেন অধিনায়ক

কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু: ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও শুভেচ্ছা জানাতে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এলাকার ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। ​পরিদর্শনকালে তিনি মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ​

পরিদর্শন শেষে অধিনায়ক জানান, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন ৭টি পূজামণ্ডপে বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবেন। মণ্ডপগুলোর নিরাপত্তায় দিন-রাত ২৪ ঘণ্টা ২ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল টহলে রয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে ব্যাটালিয়ন সদরে আরও ২ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। ​

তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই নীতিতে সবাই যেন নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক প্রহরীর মতো দায়িত্ব পালন করছে।” এ সময় তিনি জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থার সাথে সমন্বিত নিরাপত্তার ওপর জোর দেন এবং কোনো প্রকার গুজবে কান না দিয়ে সন্দেহজনক তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।

বিজিবির এই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তরা।

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক

কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু: ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও মন্দির কর্তৃপক্ষের সমন্বয়ে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিলাইছড়ি বাজারস্থ শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে এ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকেরা পূজামণ্ডপের প্রবেশপথ, মণ্ডপসংলগ্ন এলাকা এবং দর্শনার্থীদের চলাচল ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে পূজা উদ্‌যাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

থানচিতে তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু: ৯ মণ্ডপে কঠোর নিরাপত্তা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

 

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ সড়কটি সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজারের সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ। এ কারণে সড়কটি পুনরায় সংস্কার করে চলাচলের উপযোগী না করা পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, তিন্দু বাজারের সংযোগ সড়কটির মেরামতকাজ এখনো শেষ হয়নি। সংস্কারকাজ চলমান থাকলেও সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই দুর্ঘটনা এড়াতে সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

×