| ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম:

​কাপ্তাইয়ে দুর্গাপূজায় ৪১ বিজিবির কড়া নিরাপত্তা, ৭টি মণ্ডপ পরিদর্শন করলেন অধিনায়ক

​কাপ্তাইয়ে দুর্গাপূজায় ৪১ বিজিবির কড়া নিরাপত্তা, ৭টি মণ্ডপ পরিদর্শন করলেন অধিনায়ক

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও শুভেচ্ছা জানাতে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এলাকার ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। ​পরিদর্শনকালে তিনি মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ​

পরিদর্শন শেষে অধিনায়ক জানান, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন ৭টি পূজামণ্ডপে বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবেন। মণ্ডপগুলোর নিরাপত্তায় দিন-রাত ২৪ ঘণ্টা ২ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল টহলে রয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে ব্যাটালিয়ন সদরে আরও ২ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। ​

তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই নীতিতে সবাই যেন নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক প্রহরীর মতো দায়িত্ব পালন করছে।” এ সময় তিনি জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থার সাথে সমন্বিত নিরাপত্তার ওপর জোর দেন এবং কোনো প্রকার গুজবে কান না দিয়ে সন্দেহজনক তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।

বিজিবির এই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তরা।

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক

​কাপ্তাইয়ে দুর্গাপূজায় ৪১ বিজিবির কড়া নিরাপত্তা, ৭টি মণ্ডপ পরিদর্শন করলেন অধিনায়ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও মন্দির কর্তৃপক্ষের সমন্বয়ে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিলাইছড়ি বাজারস্থ শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে এ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকেরা পূজামণ্ডপের প্রবেশপথ, মণ্ডপসংলগ্ন এলাকা এবং দর্শনার্থীদের চলাচল ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে পূজা উদ্‌যাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

থানচিতে তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

​কাপ্তাইয়ে দুর্গাপূজায় ৪১ বিজিবির কড়া নিরাপত্তা, ৭টি মণ্ডপ পরিদর্শন করলেন অধিনায়ক

 

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ সড়কটি সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজারের সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ। এ কারণে সড়কটি পুনরায় সংস্কার করে চলাচলের উপযোগী না করা পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, তিন্দু বাজারের সংযোগ সড়কটির মেরামতকাজ এখনো শেষ হয়নি। সংস্কারকাজ চলমান থাকলেও সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই দুর্ঘটনা এড়াতে সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

​শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’

​কাপ্তাইয়ে দুর্গাপূজায় ৪১ বিজিবির কড়া নিরাপত্তা, ৭টি মণ্ডপ পরিদর্শন করলেন অধিনায়ক

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রকাশিত হলো নতুন একটি ভক্তিমূলক শারদীয় গান ‘এসো মা দুর্গা’। শুক্রবার (১৬ অক্টোরব) আনুষ্ঠানিকভাবে গানটি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়ার পর থেকেই সঙ্গীতপ্রেমী ও ভক্তদের মাঝে দারুণ প্রশংসিত হচ্ছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উদীয়মান ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সারথী চৌধুরী। তাঁর সুমিষ্ট ও আবেগঘন গায়কী গানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

​‘এসো মা দুর্গা’ গানটির চমৎকার কথা রচনার পাশাপাশি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের বিখ্যাত সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসী। বোয়ালখালীর সন্তান সারথী চৌধুরীর এই সুমধুর কণ্ঠে দেবী দুর্গার বন্দনা শুনে শ্রোতারা তাঁর ভূয়সী প্রশংসা করছেন। বোয়ালখালী তথা চট্টগ্রামবাসী এই প্রতিভাবান শিল্পীর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

পূজার এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে শ্রোতাদের হৃদয়ে এক অপরূপ ভক্তি ও আনন্দের সঞ্চার করবে নতুন এই গানটি”—এমনটাই প্রত্যাশা গানটির গীতিকার ও সুরকার ফরিদ বঙ্গবাসীর।

তিনি আরও জানান, গানটির মূল আকর্ষণ এর নান্দনিক চিত্রায়ণ। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী জ্যৈষ্ঠপুরা বীণাপাণি সংঘসহ বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে ধারণ করা এই গানের দৃশ্যপট দর্শকদের মনে আলাদা এক মুগ্ধতা ছড়াবে।

×