| ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম:

খাগড়াছড়িতে বিটিজেকেএস ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করলেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

খাগড়াছড়িতে বিটিজেকেএস ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করলেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ

বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের (বিটিজেকেএস) আয়োজনে এবং খাগড়াছড়ি ফুটবল একাডেমির সহযোগিতায় ‘বিটিজেকেএস ফুটবল টূর্ণামেন্ট ২০২৫’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন ২০২৫) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান বলেন, “এই টূর্ণামেন্টের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। এই আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি সামাজিক বন্ধনও সুদৃঢ় করবে।”

আয়োজক সংস্থা বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রথমবারের মতো পুরুষদের জন্য ফুটবল টূর্ণামেন্ট আয়োজন করা হলো। ভবিষ্যতে নারী ফুটবলারদের অংশগ্রহণে পৃথক টূর্ণামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। টূর্ণামেন্টে মোট ২২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বেতছড়ি মারমা পাড়া একাদশ বনাম খুমপৈ ক্লাব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিলি ত্রিপুরা, রাম কুমার ত্রিপুরা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরা, ক্রীড়া সম্পাদক ও কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা প্রমুখ।

আয়োজকরা জানান, খাগড়াছড়ির ক্রীড়া ক্ষেত্রে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এই টূর্ণামেন্টের মূল লক্ষ্য।

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

খাগড়াছড়িতে বিটিজেকেএস ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করলেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গভামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা ঐ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে তার ডান হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও প্রাথমিক চিকিৎসা চলাকালীন রোগীর পকেট তল্লাশি করে ৯৫০ পিস ই’য়াবা জব্দ করেছে মানিকছড়ি থানা পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আহত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে মানিকছড়ি থানা পুলিশ। তার নাম মো: এনামুল হক (৪৫), পিতা মো. রাজা মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকায়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মহিমাগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি ও আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বিটিজেকেএস ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করলেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

 

মানিক সাহা, গাইবান্ধা:

দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংক আইএফআইসি’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গাইবান্ধার মহিমাগঞ্জে গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের মহিমাগঞ্জ উপ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ উপ শাখার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ, ট্রানজেকশন অফিসার তৌহিদুর রহমান। এছাড়াও উপস্থিত আমানতকারীদের মধ্যে বক্তব্য রাখেন নূর মোস্তাফিজুর রহমান পান্না, চঞ্চল রায়, শরিফুল ইসলাম, আবু বাক্কার সিদ্দিক প্রমুখ। বক্তারা আইএফআইসি ব্যাংকের গ্রাহক সেবায় সন্তোষ প্রকাশ করেন। আগামীতে এই ব্যাংক আরও সাফল্য অর্জন করবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

সাজেকে দক্ষতা উন্নয়নে সেনা জোনের উদ্যোগ, প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

খাগড়াছড়িতে বিটিজেকেএস ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করলেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

 

রুপম চাকমা, দীঘিনালা :

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেনা জোনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে আজ ০৮ অক্টোবর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ৩০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং ৩২ জন সেলাই মেশিন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি, টু-আই-সি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি, এ্যাডজুটেন্ট লে. মোঃ জোবায়ের আল মাহমুদ, ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন। দুর্গম এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সেনা জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

×