| ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম:

ডাকসু নির্বাচনে রাজস্থলীর মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী

ডাকসু নির্বাচনে রাজস্থলীর মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

তিনি পরিবারের সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে থাকেন। তার পিতা বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক এবং একজন ব্যবসায়ী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা। মাতা- ফাহমিদা রুবাইয়া রুমা। পরিবারের বড় সন্তান শ্রেষ্ঠা। তার এক ছোট ভাই রয়েছে, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি শেষে তিনি রাজধানীর হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, বৈচিত্র্যময় শক্তি, পরিবর্তনের অঙ্গীকার। অনেক দ্বিধা – দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে ডাকসু নির্বাচনে একজন প্রার্থী হিসেবে ঘোষনা করলাম।  জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থী হিসাবে সামনের সারিতে থেকে আমি অত্যন্ত সাহসী ও যুগান্তকারী ভূমিকা রেখেছি। আন্দোলনে অংশ নিতে গিয়ে আমি নানা ধরনের হেনস্তা, হামলা ও হয়রানির শিকার হয়েছি। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য।

আমি রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, অনেক দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের একজন প্রার্থী হিসেবে ঘোষণা করলাম। খুব শীঘ্রই নিজের নির্বাচনী পদ ও ইশতেহার নিয়ে আপনাদের সামনে আসবো। আমি পাহাড় ও সমতলের এক মিষ্টি মেলবন্ধনে বড় হয়েছি। সকলের অধিকার রক্ষায় এবং সকলকে সাথে নিয়ে চলার যে সুদীর্ঘ পথ— সে পথে আপনাদের একজন হয়ে পাশে থাকতে চাই। আশা করি আপনারা সকলে আমাকে সহযোগিতা, দোয়া এবং সমর্থন জানাবেন।

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

ডাকসু নির্বাচনে রাজস্থলীর মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গভামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা ঐ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে তার ডান হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও প্রাথমিক চিকিৎসা চলাকালীন রোগীর পকেট তল্লাশি করে ৯৫০ পিস ই’য়াবা জব্দ করেছে মানিকছড়ি থানা পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আহত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে মানিকছড়ি থানা পুলিশ। তার নাম মো: এনামুল হক (৪৫), পিতা মো. রাজা মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকায়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মহিমাগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি ও আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনে রাজস্থলীর মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী

 

মানিক সাহা, গাইবান্ধা:

দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংক আইএফআইসি’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গাইবান্ধার মহিমাগঞ্জে গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের মহিমাগঞ্জ উপ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ উপ শাখার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ, ট্রানজেকশন অফিসার তৌহিদুর রহমান। এছাড়াও উপস্থিত আমানতকারীদের মধ্যে বক্তব্য রাখেন নূর মোস্তাফিজুর রহমান পান্না, চঞ্চল রায়, শরিফুল ইসলাম, আবু বাক্কার সিদ্দিক প্রমুখ। বক্তারা আইএফআইসি ব্যাংকের গ্রাহক সেবায় সন্তোষ প্রকাশ করেন। আগামীতে এই ব্যাংক আরও সাফল্য অর্জন করবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

সাজেকে দক্ষতা উন্নয়নে সেনা জোনের উদ্যোগ, প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

ডাকসু নির্বাচনে রাজস্থলীর মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী

 

রুপম চাকমা, দীঘিনালা :

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেনা জোনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে আজ ০৮ অক্টোবর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ৩০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং ৩২ জন সেলাই মেশিন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি, টু-আই-সি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি, এ্যাডজুটেন্ট লে. মোঃ জোবায়ের আল মাহমুদ, ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন। দুর্গম এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সেনা জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

×