| ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম:

রাজস্থলী বাজার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পাহাড় ধস, দেয়াল স্থাপনের দাবি

রাজস্থলী বাজার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পাহাড় ধস, দেয়াল স্থাপনের দাবি

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার কেন্দ্রীয় দৃষ্টি নন্দন বৌদ্ধ বিহারটিতে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাশের পাহাড়ের মাটি ধসে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ধস ঠেকাতে আপাতত সাদা পাতলা পলিথিন বিছিয়ে চেষ্টা চালাবেন বলে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তনচংগ্যা জানান।

সোমবার (৩ জুন) সকালে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য উদয় তনচংগ্যা, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তনচংগ্যা সহ গণমাধ্যম কর্মীগন ভাঙ্গনের কবলে বিহারটি পরিদর্শন করেছেন।

জানা যায়, রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী রাজস্থলী বাজার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নবনির্মিত দ্বিতলা বিশিষ্ট বিহারটি প্রায় সমাজের বিত্তবানের আর্থিক সহযোগিতায় প্রায় কোটি টাকার ব্যয়ে নির্মিত হয়। পাশাপাশি ঘিলামুখ রাস্তার মাথায় পাহাড়ের উপরে নির্মিত একটি ৪৫ ফুট বৌদ্ধ মুর্তি ন্থাপন করে এ উপজেলার মধ্যে একটি দৃষ্টিনন্দন স্থাপন করেছে। বৌদ্ধ মুর্তিটি দেখতে তিন পার্বত্য জেলাসহ চট্রগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকার ধর্মীয় গুরু ও দায়ক-দায়িকাগণ দর্শন করতে আসেন।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, টানা তিন দিন প্রবল ভারী বর্ষণে রাজস্থলী বাজার মৈত্রী বৌদ্ধ বিহারের মাটি সরে যাওয়ার বিষয়টি আমার নজরে এসেছে। এটি একটি বড় প্রকল্প। আমি জেলা পরিষদের চেয়ারম্যান বা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলে বড় গ্রেটওয়াল নির্মাণ করা যায় কিনা চেষ্টা অব্যাহত রাখব। তবে বিষয়টি খুবই জরুরী। দুঃখের বিষয় টানা বর্ষণে বিহারের পাশে মাটি ধসে গিয়ে বিহারটি যে কোন সময় ধসে পড়তে পাড়ে।

বিষয়টি পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা সুপ্রদীব ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নজরে আনার জন্য দাবি জানান।

ছবি ক্যাপসনঃ রাজস্থলী বাজার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে প্রবল বর্ষণে মাটি ধসে পড়েছে। বিহারটি যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়ার আশংকা। 

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

রাজস্থলী বাজার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পাহাড় ধস, দেয়াল স্থাপনের দাবি

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গভামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা ঐ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে তার ডান হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও প্রাথমিক চিকিৎসা চলাকালীন রোগীর পকেট তল্লাশি করে ৯৫০ পিস ই’য়াবা জব্দ করেছে মানিকছড়ি থানা পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আহত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে মানিকছড়ি থানা পুলিশ। তার নাম মো: এনামুল হক (৪৫), পিতা মো. রাজা মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকায়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মহিমাগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি ও আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত

রাজস্থলী বাজার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পাহাড় ধস, দেয়াল স্থাপনের দাবি

 

মানিক সাহা, গাইবান্ধা:

দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংক আইএফআইসি’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গাইবান্ধার মহিমাগঞ্জে গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের মহিমাগঞ্জ উপ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ উপ শাখার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ, ট্রানজেকশন অফিসার তৌহিদুর রহমান। এছাড়াও উপস্থিত আমানতকারীদের মধ্যে বক্তব্য রাখেন নূর মোস্তাফিজুর রহমান পান্না, চঞ্চল রায়, শরিফুল ইসলাম, আবু বাক্কার সিদ্দিক প্রমুখ। বক্তারা আইএফআইসি ব্যাংকের গ্রাহক সেবায় সন্তোষ প্রকাশ করেন। আগামীতে এই ব্যাংক আরও সাফল্য অর্জন করবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

সাজেকে দক্ষতা উন্নয়নে সেনা জোনের উদ্যোগ, প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

রাজস্থলী বাজার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পাহাড় ধস, দেয়াল স্থাপনের দাবি

 

রুপম চাকমা, দীঘিনালা :

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেনা জোনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে আজ ০৮ অক্টোবর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ৩০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং ৩২ জন সেলাই মেশিন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি, টু-আই-সি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি, এ্যাডজুটেন্ট লে. মোঃ জোবায়ের আল মাহমুদ, ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন। দুর্গম এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সেনা জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

×