মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:

বাঘাইছড়িতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও অশালীন রাজনৈতিক আচরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৫:০২ পিএম
3 বার পড়া হয়েছে
বাঘাইছড়িতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও অশালীন রাজনৈতিক আচরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

 

আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

‎মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাঘাইছড়ি চৌমুহনীস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

‎সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

‎এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক (মামুন), পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলসহ সকল জাতীয়তাবাদী সংগঠন ঐক্যবদ্ধ ও সোচ্চার রয়েছে। তারা বাঘাইছড়ির শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, “শান্তিপ্রিয় বাঘাইছড়িকে অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না।”

‎প্রতিবাদ সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সকল অপপ্রচার ও অশালীন রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৫:০৯ পিএম
বাঘাইছড়িতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও অশালীন রাজনৈতিক আচরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

বিলাইছড়ি উপজেলার মিনি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্তি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকসহ অন্যান্য ফুটবলপ্রেমীরা উপস্থিত রয়েছেন। মাঠে ছোট-বড় মিলিয়ে আনুমানিক ৩৫০-৪০০ জন দর্শকের সমাগম লক্ষ্য করা যায়।

খেলাটি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান -এর সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খেলাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে এবং উপস্থিত সমর্থক ও দর্শকরা সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে খেলাটি সম্পূর্ণরূপে ক্রীড়াসুলভ, সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

 

খেলায় ব্রাজিল সমর্থক দল ০৪-০১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থক দলকে পরাজিত করে বিজয় লাভ করে। ফিফা বিশ্বকাপে বিলাইছড়িতে ব্রাজিল এবং আর্জেন্টিনার  সমর্থক বেশি।

বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৪:৪০ পিএম
বাঘাইছড়িতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও অশালীন রাজনৈতিক আচরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

  

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো,চাই সুস্থ ধারার রাজনীতি কথাটি সামনে রেখে, অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে উপজেলা বিএনপির  প্রতিবাদ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে  কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অবস্থান কর্মসূচি’র আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিলাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে বাজার ও উপজেলা এলাকায় এই মিছিল করা হয়েছে।

পরে বিএনপির উপজেলা কার্যালয়ে যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি’র সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়। সমাবেশে বা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। আরো উপস্থিত থেকে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ সভাপতি আব্দুল বারেক খাঁ, সিনিয়র সহ-সভাপতি ইমাম হাসান সিকদার, বিএনপির যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, সিনিয়র সহ- সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, কেংড়াছড়ি  ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন, ফারুয়া  ইউনিয়ন যুবদলের সভাপতি যতীন মেম্বার,উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আল মামুন প্রমূখ। অনুষ্ঠান ও সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের  সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু)।

মিছিলটি হাসপাতাল ঘাট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ সহ বিভিন্ন সড়ক অতিক্রম করে উপজেলা বিএনপির নিজ কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয় এবং সারা দেশে দিনব্যাপী সকলকে স্ব- স্ব অবস্থান থেকে সজাগ দৃষ্টি রেখে অবস্থান কর্মসূচি পালন করার জন্য অনুরোধ জানানো হয়।

প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)  সফলভাবে সম্পন্ন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম
বাঘাইছড়িতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও অশালীন রাজনৈতিক আচরণের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি ;

পরিবেশ রক্ষায় ও প্লাস্টিক দূষণ রোধে বিশেষ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)। রাঙ্গামাটি সেনা রিজিয়নের নির্দেশনায়

মঙ্গলবার (২৩ জুন) সকালে ১০ টা থেকে বেলা ১১ টায়  পর্যন্ত জোনের আওতাধীন সকল বিওপি, ক্যাম্প ও টিওবি এলাকায় একযোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

জোন সদরসহ সংশ্লিষ্ট সকল স্থাপনার চারপাশ থেকে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য ময়লা-আবর্জনা সংগ্রহ করা হয়। সংগৃহীত প্লাস্টিক বর্জ্যগুলো সুপরিকল্পিতভাবে পৃথক করে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে রিসাইক্লিং বা প্রক্রিয়াজাতকরণের জন্য পাঠানো হবে।পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি স্থানীয় জনসচেতনতামূলক মতবিনিময় সভারও আয়োজন করা হয়। জোন সদর ও অধীনস্থ সকল ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারণের সাথে এই মতবিনিময় সভায় প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে আলোচনা করা হয়।​

উক্ত কার্যক্রমে ওয়াগ্গাছড়া জোনের সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ (কর্তব্যরত ব্যতিত) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিজিবির এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

×