বিলাইছড়ি প্রিজাইডিং ও অন্যান্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
আগামী ১২ই ফ্রেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পুলিং কর্মকর্তাদের (ভোট গ্রহণ কর্মকর্তা) হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট আগারগাঁও, ঢাকা এর আয়োজনে এবং সিনিয়র জেলা নির্বাচন অফিস, রাঙ্গামাটি ও উপজেলা নির্বাচন অফিস বিলাইছড়ি, বাস্তবায়নে, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট নিশাত শারমিন, বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসাইন, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার, রাঙামাটি, মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রাঙামাটি, ফারজানা বিলকিস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ

ম্যাজিস্ট্রেট, তরুণ কুমার চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা রাঙামাটি, মিতা পারিয়াল, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাপ্তাই।
এছাড়াও বিলাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ছালেহ আহাম্মদ, বিলাইছড়ি থানার প্রতিনিধি মোঃ ফারুক হোসেনসহ বিলাইছড়ি উপজেলার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১৬৫ জন প্রশিক্ষণার্থীসহ ১৯০ জনের অধিক উপস্থিত ছিলেন।





