ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিঘীনালায় বিভিন্ন স্থানে সমিরণ দেওয়ানের নির্বাচনী প্রচার প্রচারণা অনুষ্ঠিত
রুপম চাকমা, দিঘীনালা :
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচার কার্যক্রম পরিচালনা করেছেন প্রার্থী সমিরণ দেওয়ান। সোমবার ২ ফেব্রুয়ারী দিনব্যাপী উপজেলার বাবুছড়া, জারুলছড়ি, সাধনাটিলা, মেরুং, মনের মানুষ, ডাঙ্গা বাজার, দিঘীনালা লারমা স্কয়ারসহ গুরুত্বপূর্ণ বাজার, সড়ক ও জনবহুল এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

এসময় তার সফর সঙ্গি হিসেবে উপস্তিত ছিলেন মনিন্দ্র লাল ত্রিপুরা সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান, মো: বেলাল হোসেন, দিঘীনালা উপজেলা বিএনপির সহ সভাপতি শফি ফরাজি ও বির্দশী চাকমা উপস্থিত ছিলেন।
প্রচারণা চলাকালে সমিরণ দেওয়ান সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রচারে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানান, সমিরণ দেওয়ানের প্রচারণায় মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।
প্রচারণা শেষে সমিরণ দেওয়ান বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে তিনি দিঘীনালার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।














