লক্ষীছড়ি উপজেলা নির্বাচনী পথসভাতে দুই শতাধিক আওয়ামীলীগ কর্মী বিএনপিতে যোগদান
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা লক্ষীছড়ি উপজেলা নির্বাচনী পথসভাতে দুই শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান করেছেন। খাগড়াছড়ি বিএনপি সভাপতি ও ২৯৮ নং আসনে ধানের শীষের পদপ্রার্থী ওয়াদুদ ভূইয়া’কে ফুল দিয়ে লক্ষীছড়ি ২নং দুল্যাতলী ইউনিয়ন মেম্বার উচাইপ্রু মারমার নেতৃত্বে মারমা, চাকমা, মুসলিম সম্প্রদায় ১৫০ জন, আলমগীর হোসেন নেতৃত্বে ৫০, পারভীন আক্তার নেতৃত্বে ৫০জন বিএনপি’তে যোগদান করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে লক্ষীছড়ি উপজেলা টিএন্ডটি মাঠের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনী পথসভাতে ২ শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান করেন। উক্ত নির্বাচনী পথসভাতে লক্ষীছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন সঞ্চালনায় উপজেলা সভাপতি মোঃ ফোরকান হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বিএনপি সভাপতি ও ২৯৮নং আসনে ধানের শীষের পদপ্রার্থী ওয়াদুদ ভূইয়া।
এসময় আরোও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা সাবেক ছাত্রদলে সভাপতি মোঃ কামাল হোসেন, লক্ষীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, দেবরানী চাকমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লা প্রু মারমা, মানিকছড়ি উপজেলা আহ্বায়ক কমিটি আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মোঃ মীর হোসেন, সাবেক উপজেলা সভাপতি মোঃ এনামুল হক এনাম, উপজেলা যুবদলে ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মীর হোসেন, লক্ষীছড়ি উপজেলা ছাত্রদলে আহ্বায়ক উত্তম মারমা, সাধারণ সম্পাদক মোঃ আনিসুল ইসলামসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বক্তব্য বলেন, খাগড়াছড়ি আসনে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে বিজয়ী হলে উপজেলাতে যোগাযোগে রাস্তাঘাট, স্কুল, কলেজসহ মসজিদ, মন্দির, বিভিন্ন উপাসনালয়ে উন্নয়ন কাজ করবেন। লক্ষীছড়ি উপজেলায় পৃথক পৃথক জায়গা ডিপি পাড়া, মগাছড়ি, মানিকছড়িতে রাঙ্গাপানি, তিনট্যহরী ইউপি প্রাঙ্গণে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।














