ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাংগাঠনিক পদক্ষেপ
সিএইচটি বার্তা, ঢাকা অফিস :
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্টিতব্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের জাতীয় নির্বাচন প্রচারণার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে শক্তিশালীকরণ ও প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সহযোগিতামুলক ও ধানের শীষে পক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও বিএনপিকে ভোটদান সহ ভোটকেন্দ্রে আসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট এর সাংগাঠনিক সহযোগিতা করতে প্রতিটি নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকে প্রার্থীদেরকে শতভাগ বিজয়ীর লক্ষ্যে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট (জাবৌঐফ) এর সদস্য সচিব ইঞ্জিঃ দিপু বড়ুয়ার এক স্বাক্ষরিত বার্তায় জানায়, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম সহ বৌদ্ধ ঐক্য ফ্রন্টের এলাকা ভিত্তিক বাংলাদেশ জাতীয়তাবাদী ঐক্য ফ্রন্টের সকল নেতাকর্মীদের নিজ নিজ সংসদীয় আসনে ধানের শীষ প্রার্থীদের জনসংযোগ বৃদ্ধিকরণসহ ধানের শীষ প্রার্থীদের শতভাগ বিজয়ের নিশ্চিতকরণ এবং ভোটারদের সমর্থন যোগানোর জন্য এই টিম সমূহ সার্বক্ষণিক সাংগাঠনিক তৎপরতার কার্যক্রম পরিচালনায় নিয়োজিত থাকবে।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কয়েকজন নেতাকর্মীদের কথা জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট নিজ নিজ সংসদীয় আসনে ধানের শীষ প্রার্থীর পক্ষে জনসংযোগ কার্যক্রম কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক ইতিমধ্যে সাংগাঠনিক কার্যক্রম শুরু করেছেন। আগামী ১২ই ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সরকার গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট ধানের শীষ প্রতীক বিজয়ের নিশ্চিতকরণসহ শেষ মুর্হুত ভোটকেন্দ্রে সার্বক্ষণিক তদারকির দায়িত্বে থাকবেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দরা জানিয়েছেন।













