বান্দরবান জেলা যুব অধিকার পরিষদের কার্যালয়ে যৌথ আন্দোলনের অঙ্গীকার
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম :
বান্দরবান জেলার যুব অধিকার পরিষদের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবান জেলার যুব অধিকার পরিষদের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়। উক্ত সভায় সাচিং প্রু জেরীর বড় ছেলে উপস্থিত থেকে যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ আব্দুল মালেক, সহ সভাপতি নুরুল কবির, লামা উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি তার বক্তব্যে গণঅধিকার পরিষদ ও বিএনপির যুব আন্দোলনকে একই ধারায়, ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে গণঅধিকার পরিষদ ও বিএনপির যুব সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
সভায় আরও বলা হয়, বান্দরবান পার্বত্য জেলায় যুবসমাজকে ঐক্যবদ্ধ করে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সংগঠনের কার্যালয়কে আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আগামীর আন্দোলনে একসাথে পথচলার অঙ্গীকারের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।













