| ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম:

কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ

কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত কাগজকল কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) অনুষ্ঠিত কালেক্টিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয়লাভ করেছে শ্রমিক-কর্মচারী পরিষদ।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মিল কর্তৃপক্ষের পাশাপাশি থানা পুলিশ ও আনসার প্রশাসন কড়া নিরাপত্তা নিশ্চিত করে। নির্বাচন চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কেপিএমে নিবন্ধিত তিনটি শ্রমিক সংগঠনের মধ্যে এবার প্রতিদ্বন্দ্বিতা করে দুটি সংগঠন।

কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ: ‘চাকা’ প্রতীক নিয়ে ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন: ‘ছাতা’ প্রতীক নিয়ে পেয়েছে মাত্র ১০ ভোট।কেপিএম এমপ্লয়ীজ ইউনিয়ন: ‘হাতুড়ি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়নি। ​মিলটিতে মোট ভোটার সংখ্যা ছিল ১১৭ জন। এর মধ্যে ১০১ জন ভোটার চাকা প্রতীকে এবং ১০ জন ছাতা প্রতীকে ভোট দেন। এছাড়া ৪ জন ভোটার ভোটদান থেকে বিরত থাকেন এবং ২টি ভোট বাতিল বা নষ্ট হয়।​ ভোটগ্রহণ শেষে চট্টগ্রাম শ্রম দপ্তরের যুগ্ম শ্রম পরিচালক সাব্বির আহমেদের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে নির্বাচনকেন্দ্র পরিদর্শন করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্যাহ এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। তাঁরা সার্বিক নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলে মন্তব্য করেন।

মিলের সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, গত ১১ জুন বর্তমান সিবিএর মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী মেয়াদ পূর্তির ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম শ্রম দপ্তর থেকে নির্বাচনের এই দিন ধার্য করা হয়েছিল।​ নির্বাচনে বিজয়ী হওয়ার পর আয়োজিত এক সংক্ষিপ্ত শ্রমিক সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার। তাঁরা বলেন, শ্রমিক-কর্মচারীরা যে আস্থার সাথে তাঁদের পুনরায় নির্বাচিত করেছেন, সেই মর্যাদা রক্ষায় তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। এছাড়া কেপিএমের বর্তমান দৈন্যদশা কাটিয়ে ঐতিহ্যবাহী এই মিলটিকে সচল ও লাভজনক রাখতে তাঁরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​উল্লেখ্য, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত দেশের এই প্রাচীন ও বৃহত্তম কাগজকলটি বর্তমানে নানা জরাজীর্ণতায় ভুগছে। কারখানার আধুনিকায়ন এবং শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় নবনির্বাচিত এই সিবিএ নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গভামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা ঐ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে তার ডান হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও প্রাথমিক চিকিৎসা চলাকালীন রোগীর পকেট তল্লাশি করে ৯৫০ পিস ই’য়াবা জব্দ করেছে মানিকছড়ি থানা পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আহত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে মানিকছড়ি থানা পুলিশ। তার নাম মো: এনামুল হক (৪৫), পিতা মো. রাজা মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকায়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মহিমাগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি ও আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ

 

মানিক সাহা, গাইবান্ধা:

দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংক আইএফআইসি’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গাইবান্ধার মহিমাগঞ্জে গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের মহিমাগঞ্জ উপ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ উপ শাখার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ, ট্রানজেকশন অফিসার তৌহিদুর রহমান। এছাড়াও উপস্থিত আমানতকারীদের মধ্যে বক্তব্য রাখেন নূর মোস্তাফিজুর রহমান পান্না, চঞ্চল রায়, শরিফুল ইসলাম, আবু বাক্কার সিদ্দিক প্রমুখ। বক্তারা আইএফআইসি ব্যাংকের গ্রাহক সেবায় সন্তোষ প্রকাশ করেন। আগামীতে এই ব্যাংক আরও সাফল্য অর্জন করবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

সাজেকে দক্ষতা উন্নয়নে সেনা জোনের উদ্যোগ, প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ

 

রুপম চাকমা, দীঘিনালা :

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেনা জোনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে আজ ০৮ অক্টোবর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ৩০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং ৩২ জন সেলাই মেশিন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি, টু-আই-সি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি, এ্যাডজুটেন্ট লে. মোঃ জোবায়ের আল মাহমুদ, ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন। দুর্গম এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সেনা জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

×