| ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম:

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ঘটনায় ৪দিন পর গাজীপুর থেকে অপহৃত ছাত্রী উদ্ধারসহ দুই যুবক গ্রেফতার

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ঘটনায় ৪দিন পর গাজীপুর থেকে অপহৃত ছাত্রী উদ্ধারসহ দুই যুবক গ্রেফতার

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষণের অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ৪দিন পর পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার এবং এ ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে। এঘটনায় ওই ছাত্রীর বাবা ৩ যুবকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের বারটিকড়ি গ্রামের মেহেদুল ইসলামের মেয়ে কোচাশহর উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী গত বৃহস্পতিবার(৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে অটোভ্যানযোগে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে উত্তর শোলাগাড়ি গ্রামের চৈতার বাড়ির কাছে পৌঁছিলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই ইউনিয়নের শ্রীমুখ গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহমুদুর রহমান রিপু (২৬) ও একই গ্রামের রশিদুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৪) এবং সাজেদুল ইসলামের ছেলে জোবাইদুর রহমান (২২) মেয়েটিকে জোর করে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বগুড়ায় গিয়ে মেয়েটিকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে সেখান থেকে ঢাকার গাজীপুর সদরের বাংলাবাজার নামক স্থানে নিয়ে গিয়ে সেখানে ওই স্কুল ছাত্রীকে একটি অচেনা বাসার কক্ষে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে তারা ৩ জন মিলে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে।

নিখোঁজ হওয়ার ২দিন পর ৭ নভেম্বর মেয়েটির বাবা এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ওই ৩ যুবকের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। থানায় দায়ের করা এজাহারের ভিত্তিতে বিষয়টি নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। এরই এক পর্যায়ে গত সোমবার (৯ নভেম্বর) ভোরে মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এসআই প্রদীপ কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাজীপুর সদরের বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে এবং এঘটনায় থানায় দায়েরকৃত মামলার অভিযুক্ত মাহমুদুর রহমান রিপু এবং আবু সাঈদকে সেখান থেকে গ্রেফতার করে।

অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত ২ যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বলেন, এ ঘটনায় থানায় এজাহার দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার গাজীপুর সদরের একটি বাসা থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধারসহ অভিযুক্তদেরকে গ্রেফতার করে। বুধবার(১১ নভেম্বর) মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে এবং গ্রেপ্তার দু’জনকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে হাইজিন কিট বিতরণ

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ঘটনায় ৪দিন পর গাজীপুর থেকে অপহৃত ছাত্রী উদ্ধারসহ দুই যুবক গ্রেফতার

 

রুপম চাকমা, দিয়ীনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে হাইজিন কিট বিতরণ করেছে তৃণমূল উন্নয়ন সংস্থা।

বুধবার ১১ নভেম্বর দিঘীনালা অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয় স্কুল কক্ষে সংস্থাটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সামগ্রী সম্বলিত হাইজিন কিট বিতরণ করা হয়।

 

এতে উপস্তিত ছিলেন সৌরব চাকমা প্রজেক্ট অফিসার তৃনমুল উন্নয়ন কর্মকর্তা, তপন চাকমা, অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল হক, ১নং মেরুং ইউনিয়নের ৭ নং ওযার্ডের মেম্বার সমিরন চাকমা উপস্তিত ছিলেন।

এ সময় সমিরন চাকমা (মেম্বার) বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাইজিন কিট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিভিন্ন রোগবালাই থেকে সুরক্ষিত থাকতে উৎসাহিত হবে।

তৃণমূল উন্নয়ন সংস্থার কর্মকর্তা সৌরব চাকমা বলেন, শিক্ষার্থীদের কল্যাণে স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়রা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তৃণমূল উন্নয়ন সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে বিদ্যালয়ের মোট ৪৫ জন শিক্ষাথীদের মাঘে হাইজিন কিট প্রদান করা হয়।

রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট: গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ঘটনায় ৪দিন পর গাজীপুর থেকে অপহৃত ছাত্রী উদ্ধারসহ দুই যুবক গ্রেফতার

ছবি- প্রতিকী

 

কাপ্তাই ও রাজস্থলী প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলায় চন্দ্রঘোনা থানা আওতাধীন এলাকায় খেলনা পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজনের সাহসিকতায় হাতেনাতে আটক হওয়া এক ছিনতাইকারীকে গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে অপর এক সহযোগী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় অবস্থিত ‘ভেনটিস মিশন হোস্টেল’ নামক আবাসিক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত আটককৃত ব্যক্তির নাম মো. রফিক (২৩)। তিনি বাঙ্গালহালিয়া আবাসিক মুসলিম পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে। এছাড়া পলাতক আসামির নাম মো. আকাশ (২৪), পিতা: মোহাম্মদ আলী করিম, রাজস্থলী সুফিপুর।

পুলিশ জানিয়েছে, পলাতক আকাশ এর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় পূর্বে দায়েরকৃত চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার সহধর্মিণী হেনা ত্রিপুরাকে লক্ষ্য করে দুই যুবক খেলনা পিস্তল দেখিয়ে জিম্মি করে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ ২ লক্ষ টাকা এবং ৭৫ হাজার টাকা সমমূল্যের ৩টি স্বর্ণের আংটি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ​এ সময় ভুক্তভোগী হেনা ত্রিপুরার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং ধাওয়া করে মো. রফিককে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তার সহযোগী আকাশ অপর ১টি স্বর্ণের আংটি ও নগদ ২ লক্ষ টাকাসহ পালিয়ে যায়। ​পরবর্তীতে স্থানীয়দের গণপিটুনিতে মো. রফিক গুরুতর আহত হলে সন্ধ্যা ৭টায় তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন এবং তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছবিটি গ্রাফিকস ডিজাইন তৈরি করা।

রাইখালীতে দোকানে গিয়ে প্রতি মাসে ১০ হাজার টাকা চাঁদা, অবশেষে ধরা পড়ল ভুয়া এনএসআই সদস্য

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ঘটনায় ৪দিন পর গাজীপুর থেকে অপহৃত ছাত্রী উদ্ধারসহ দুই যুবক গ্রেফতার

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন রাইখালী বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে দীর্ঘ চার মাস ধরে চাঁদা আদায়ের অভিযোগে মো. সাইদুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাইখালী বাজার এলাকার মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামের একটি দোকান থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত সাইদুর রহমান গত চার মাস ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ওই দোকান থেকে এনএসআই সদস্য পরিচয়ে চাঁদা নিয়ে আসছিলেন। সম্প্রতি তার আচরণে দোকান মালিকের সন্দেহ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তিনি আবারও দোকানে চাঁদা নিতে গেলে মালিক স্থানীয়দের সহায়তায় ও থানায় খবর দিয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই করেন এবং তাকে ভুয়া এনএসআই সদস্য হিসেবে নিশ্চিত করে থানা হেফাজতে নেন।

আটককৃত মো. সাইদুর রহমানের স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার মানিকছড়ি (মুসলিম পাড়া) এলাকার মো. বাদশা মিয়া ও মোসা. ছকিনা বেগম দম্পতির সন্তান। বর্তমানে তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রোজারহাট এলাকায় বসবাস করছিলেন।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

×