| ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম:

পাহাড়ের মারমা নারীরা জীবিকা নির্বাহ পরিশ্রম এক সংগ্রাম জীবন

পাহাড়ের মারমা নারীরা জীবিকা নির্বাহ পরিশ্রম এক সংগ্রাম জীবন

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম এর দক্ষিণ অঞ্চলে রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের অন্তর্গত একটি মারমা আদর্শ গ্রাম এর মারমা নারীরা নিজেদের জীবিকা নির্বাহ পরিশ্রম এক সংগ্রাম জীবন মারমা নারী দৃশ্যমান পথ চলতে দেখা গেছে।

রবিবার (৮ জুন) মাঠ পর্যায় সরেজমিনে ঘুরে এসে দেখা গেছে, এক মারমা আদর্শ গ্রামের দুঃস্থ দরিদ্র পরিবারের বেঁচে থাকা মান্না রে মারমা নারীরা বিভিন্ন প্রান্তে অদূরে ক্ষেত খামার কৃষি কাজে জীবিকা নির্বাহের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। উল্লেখ্য, পাহাড়ের বসবাসরত মারমা নারী পুরুষের পাশাপাশি মারমা নারী জনগোষ্ঠীরা বিভিন্ন কাজে কষ্টের পরিশ্রমে এক সংগ্রাম জীবন মারমা নারী।

পার্বত্য চট্টগ্রামে মারমা নারীরা পূর্বপুরুষ আমল হতে পরিবারের ভরণ-পোষণ ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা পরিশ্রম জীবিকা নির্বাহ উপার্জনের অবদান রয়েছে এক প্রসংসনীয় বলা যায়। পাহাড়ের শৈশবকালে মারমা নারীরা জীবিকা নির্বাহে পরিশ্রম সফল চাবিকাঠি নিজে বেঁচে থাকার পিছিয়ে নেই বলে জানা যায়। মারমা নারীরা সবদিক দিয়ে নিজেদের পরিশ্রম জীবিকা নির্বাহ উর্পাজনকে মনে প্রাণে ভালোবাসে এভাবে বহুদূর পথ চলা। তাই মারমা নারীরা শত কষ্টের পরিশ্রমের বিনিময়ে নিজের পরিবার সংসারকে হাল ধরে অন্যদিকে গৃহিণী হিসাবে পরিচয় মূখ দিতে চাই।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠী মারমা নারীরা বিভিন্ন কাজেও পারদর্শী। পরিবারে গৃহস্থালী কাজেও দৈনন্দিন প্রতিনিয়ত কাজে লিপ্ত থাকে। অন্যদিকে পরিশ্রমের তুলনা তাদের মজুরি ন্যায্য মূল্য এখনো সঠিক নির্ধারিত মূল্য শ্রমের বঞ্চিত। পার্বত্য চট্টগ্রামের মারমা নারীরাও নিজের জীবনকে বলে দিতে চায় যা পরিশ্রমের মধ্য দিয়ে নিজের আর্থ সামাজিক পরিবর্তনশীল করতে চায়।

কয়েকজন নাম প্রকাশ অনিচ্ছুক গণমাধ্যমকে জানান, আমরা নারী হয়ে পুরুষের চেয়ে কম না বিভিন্ন পরিশ্রম কাজেও এক ধাপ এগিয়ে যেতে চায় তবে একদিকে পার্বত্য চট্টগ্রামে নারীদের মজুরী নির্ধারিত মূল্য এখনো সঠিক নাই। আমরা পাহাড়ের বসবাসরত মারমা নারীরা জন্মগতভাবে নিজের পরিশ্রমকে আপন মনে করি। রোদ বৃষ্টি ঝড় তুফান মোকাবেলার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন কাজে কৃষি ক্ষেত খামার সহ নানান কাজে এভাবে জীবিকা নির্বাহের জন্য অর্থ উর্পাজন ও পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য আর নিজের আর্থ সামাজিক পরিবর্তনে পার্বত্য চট্টগ্রামে মারমা নারীরা পরিশ্রম করে যাচ্ছে। এখানে উৎপাদনের বিভিন্ন ফলজ বনজ শাক-সবজি সহ ফলমূল বাজারে এসে বিক্রি ন্যায্য মূল্য সঠিক পাইনা বলে নারীরা দুঃখ প্রকাশ করেন।

আসুন আমরা নারীর প্রতি মর্যাদা সহ মারমা নারীদেরকে সম্মান শ্রদ্ধা করতে পারি। এরা সমাজকে উন্নয়নের দিকে পরিবর্তনশীল দেখতে আশাবাদী। তবে পুরুষের পাশাপাশি পাহাড়ের মারমা নারীরা বিভিন্ন কাজে উন্নয়নের অবদান রাখতে চায়। পার্বত্য চট্টগ্রামে মারমা নারীদেরকেও সকালে স্যালুট জানাই। ভবিষ্যতেও পাহাড়ে পাহাড়ি জনগোষ্ঠীর নারীদের পরিশ্রমের ন্যায্য মূল্য মজুরি ফিরে আসুক এটাই প্রত্যাশা কামনা করি।

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

পাহাড়ের মারমা নারীরা জীবিকা নির্বাহ পরিশ্রম এক সংগ্রাম জীবন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গভামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা ঐ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে তার ডান হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও প্রাথমিক চিকিৎসা চলাকালীন রোগীর পকেট তল্লাশি করে ৯৫০ পিস ই’য়াবা জব্দ করেছে মানিকছড়ি থানা পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আহত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে মানিকছড়ি থানা পুলিশ। তার নাম মো: এনামুল হক (৪৫), পিতা মো. রাজা মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকায়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মহিমাগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি ও আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত

পাহাড়ের মারমা নারীরা জীবিকা নির্বাহ পরিশ্রম এক সংগ্রাম জীবন

 

মানিক সাহা, গাইবান্ধা:

দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংক আইএফআইসি’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গাইবান্ধার মহিমাগঞ্জে গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের মহিমাগঞ্জ উপ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ উপ শাখার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ, ট্রানজেকশন অফিসার তৌহিদুর রহমান। এছাড়াও উপস্থিত আমানতকারীদের মধ্যে বক্তব্য রাখেন নূর মোস্তাফিজুর রহমান পান্না, চঞ্চল রায়, শরিফুল ইসলাম, আবু বাক্কার সিদ্দিক প্রমুখ। বক্তারা আইএফআইসি ব্যাংকের গ্রাহক সেবায় সন্তোষ প্রকাশ করেন। আগামীতে এই ব্যাংক আরও সাফল্য অর্জন করবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

সাজেকে দক্ষতা উন্নয়নে সেনা জোনের উদ্যোগ, প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

পাহাড়ের মারমা নারীরা জীবিকা নির্বাহ পরিশ্রম এক সংগ্রাম জীবন

 

রুপম চাকমা, দীঘিনালা :

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেনা জোনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে আজ ০৮ অক্টোবর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ৩০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং ৩২ জন সেলাই মেশিন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি, টু-আই-সি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি, এ্যাডজুটেন্ট লে. মোঃ জোবায়ের আল মাহমুদ, ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন। দুর্গম এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সেনা জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

×