| ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম:

মানিকছড়ি গঞ্জপাড়া মৃত আবাইশে সাপ্তাহিক সংঘ দানের মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা অনুদানে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মানিকছড়ি গঞ্জপাড়া মৃত আবাইশে সাপ্তাহিক সংঘ দানের মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা অনুদানে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

 

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ি গঞ্জপাড়া অত্যন্ত গরীব মৃত আবাইশে মারমা (পিনিংমা) সাপ্তাহিক সংঘ দান ধর্মীয় অনুষ্ঠানে উদ্দেশ্য বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা অনুদানে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা উদ্যোগে মানিকছড়ি উপজেলায় ৩নং যোগ্যাছোলা ইউনিয়নে সবচেয়ে অবহেলিত দূর্গম গঞ্জ পাড়াতে মৃত আবাইশে মারমা (৭০) বাড়িতে সাপ্তাহিক সংঘ দান, ধর্মীয় অনুষ্ঠানে উদ্দেশ্য খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন মারমা যুব ঐক্য পরিষদে সংগঠনে নেতৃবৃন্দ।

মৃত আবাইশে মারমা (পিনিংমা) অত্যন্ত গরীব একজন বিধবা। তিনি সুস্থ সময়ে প্বার্শবর্তী ইস্পাহানি কোম্পানী নেপচুর চা বাগানে মজুরী কাজ করেছিলেন। তার এক ছেলে আছে, স্বামীও অনেক আগে মারা গেছে। তিনি মারা যাওয়ার পরে খুবই অসহায়ত্ব বিভিন্ন অনলাইন প্রচারে খবর মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা নজরে পড়ে। পরে তার নির্দেশে ধর্মীয় অনুষ্ঠানে উদেশ্য চাল, ডাল বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণে উদ্যোগ নেঢা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা সভাপতি উষাজাই মারমা, সহ-সভাপতি অংগ্য মারমা, সাংগঠনিক সম্পাদক উগ্যজাই মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক পাইসাঅং মারমা (লাল), আতুশে মারমা, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক উথোয়াইপ্রু মারমা, সহ-সাধারণ সম্পাদক লাব্রেচাই মারমা, দোঅংগ্য মারমা, রামপ্রু মারমা, ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডাঃ নিউপ্রু মারমা, মানিকছড়ি সদর ইউনিয়নে মারমা যুব ঐক্য পরিষদে সভাপতি চিংনুমং মারমা, যুব নেতা পাইহ্লা মারমাসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আবাইশে মারমা (৭০) বার্ধক্যজনিত কারণে গত (১৭ সেপ্টেম্বর) বুধবার বিকেল ৩ টার সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে অসহায়ত্ব বিভিন্ন অনলাইনে খবর প্রচার হয়।

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

মানিকছড়ি গঞ্জপাড়া মৃত আবাইশে সাপ্তাহিক সংঘ দানের মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা অনুদানে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহী পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গভামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা ঐ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে তার ডান হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও প্রাথমিক চিকিৎসা চলাকালীন রোগীর পকেট তল্লাশি করে ৯৫০ পিস ই’য়াবা জব্দ করেছে মানিকছড়ি থানা পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আহত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে মানিকছড়ি থানা পুলিশ। তার নাম মো: এনামুল হক (৪৫), পিতা মো. রাজা মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকায়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মহিমাগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি ও আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত

মানিকছড়ি গঞ্জপাড়া মৃত আবাইশে সাপ্তাহিক সংঘ দানের মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা অনুদানে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

 

মানিক সাহা, গাইবান্ধা:

দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংক আইএফআইসি’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গাইবান্ধার মহিমাগঞ্জে গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের মহিমাগঞ্জ উপ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ উপ শাখার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ, ট্রানজেকশন অফিসার তৌহিদুর রহমান। এছাড়াও উপস্থিত আমানতকারীদের মধ্যে বক্তব্য রাখেন নূর মোস্তাফিজুর রহমান পান্না, চঞ্চল রায়, শরিফুল ইসলাম, আবু বাক্কার সিদ্দিক প্রমুখ। বক্তারা আইএফআইসি ব্যাংকের গ্রাহক সেবায় সন্তোষ প্রকাশ করেন। আগামীতে এই ব্যাংক আরও সাফল্য অর্জন করবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

সাজেকে দক্ষতা উন্নয়নে সেনা জোনের উদ্যোগ, প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

মানিকছড়ি গঞ্জপাড়া মৃত আবাইশে সাপ্তাহিক সংঘ দানের মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা অনুদানে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

 

রুপম চাকমা, দীঘিনালা :

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেনা জোনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে আজ ০৮ অক্টোবর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ৩০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং ৩২ জন সেলাই মেশিন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি, টু-আই-সি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি, এ্যাডজুটেন্ট লে. মোঃ জোবায়ের আল মাহমুদ, ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন। দুর্গম এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সেনা জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

×