বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম:

শহীদ দিবস ও রমজানে বাজার নিয়ন্ত্রণ নিয়ে কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৭ পিএম
8 বার পড়া হয়েছে
শহীদ দিবস ও রমজানে বাজার নিয়ন্ত্রণ নিয়ে কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সভা

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় কাপ্তাই উপজেলা তথ্য অফিস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রস্তুতি সভায় উপস্থিত সাংবাদিকরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

​দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভার আয়োজন। জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ নিশ্চিত করা।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আগামী ১৯ই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে যাওয়া প্রসঙ্গে তারা বলেন, “পবিত্র রমজানে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ব্যবসায়ীরা যেন অতিরিক্ত দাম না চায়, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন।” বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে স্থানীয় প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট ও মনিটরিং করার জন্য অনুরোধ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, সাংবাদিক মাহফুজ আলম, সাংবাদিক রিপন মারমা, সাংবাদিক চৌধুরীর মুহাম্মদ রিপন, সাংবাদিক অর্ণব মল্লিক, সাংবাদিক মাসুম বাবুল প্রমূখ।

​সভায় বক্তারা বলেন, “ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং পেশাদারিত্বের সাথে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাতেই সাংবাদিকদের এই সম্মিলিত উদ্যোগ।” বক্তারা একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত কর্মীর পাশে ছাত্রদল নেতা নাইমুল ইসলাম রনি, বাচিং মং মার্মাকে আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম
শহীদ দিবস ও রমজানে বাজার নিয়ন্ত্রণ নিয়ে কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সভা

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনির্বাচিত মন্ত্রী এবং ২৯৯নং রাঙামাটি আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা সভায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া বাচিং মং মার্মার পাশে দাঁড়িয়েছেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।

আজ (১৭ ফ্রেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের স্বনামধন্য বেসরকারি চিকিৎসাকেন্দ্র সার্জিস্কোপ হাসপাতাল-এ চিকিৎসাধীন বাচিং মং মার্মাকে দেখতে যান তিনি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার পথে সংঘটিত ওই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাচিং মং মার্মা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদল নেতা নাইমুল ইসলাম রনি বলেন— বাচিং মং মার্মা আমাদের সংগ্রামের একজন সাহসী সহযোদ্ধা। দল ও আদর্শের প্রতি তাঁর নিষ্ঠা আমাদের অনুপ্রাণিত করে। আমরা কেউ একা নই—দুর্দিনে আমরা একে অপরের পাশে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি। চিকিৎসার ব্যাপারে কোনো ঘাটতি হতে দেওয়া হবে না, আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবো।”

তিনি আরও বলেন, মানবিক রাজনীতি মানে শুধু মঞ্চে বক্তব্য দেওয়া নয়, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো। আজ আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। ইনশাআল্লাহ বাচিং মং মার্মা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।” এ সময় স্থানীয় ছাত্রদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আহত বাচিং মং মার্মার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। রাজনৈতিক অঙ্গনে এ মানবিক উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কাপ্তাইয়ে কাবাডির লড়াই ; শিরোপা জিতল চিৎমরম উচ্চ বিদ্যালয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম
শহীদ দিবস ও রমজানে বাজার নিয়ন্ত্রণ নিয়ে কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সভা

 

রিপন মারমা, কাপ্তাই রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উপজেলার মোট ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত লড়াই শেষে অনন্য পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিৎমরম উচ্চ বিদ্যালয়। অন্যদিকে, রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন।

​জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান এবং সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তঞ্চঙ্গ্যা।

​বক্তারা গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলাকে টিকিয়ে রাখা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় ক্রীড়ামোদী ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সাজেকে সাবেক ভুমি রক্ষা কমিটির সদদ্য সচিব ধশরত চাকমার মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম
শহীদ দিবস ও রমজানে বাজার নিয়ন্ত্রণ নিয়ে কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সভা

 

রুপম চাকম, দিঘীনালা :

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার গঙ্গারাম কলাবনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা ও সাবেক ভুমি রক্ষা কমিটির সদস্য সচিব ধশরত চাকমা আর নেই। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি গতকাল মধ্যরাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ধশরত চাকমা দীর্ঘদিন ধরে এলাকার ভূমি অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। স্থানীয় জনগণের বিভিন্ন দাবি-দাওয়া আদায় এবং সামাজিক আন্দোলনে তার অবদান ছিল উল্লেখযোগ্য। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল রাতে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ধর্মীয় রীতি অনুযায়ী তার দাহক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজন, সহকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে জানা গেছে।

স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

×