মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
শিরোনাম:

দুর্ঘটনায় আহত কর্মীর পাশে ছাত্রদল নেতা নাইমুল ইসলাম রনি, বাচিং মং মার্মাকে আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম
0 বার পড়া হয়েছে
দুর্ঘটনায় আহত কর্মীর পাশে ছাত্রদল নেতা নাইমুল ইসলাম রনি, বাচিং মং মার্মাকে আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনির্বাচিত মন্ত্রী এবং ২৯৯নং রাঙামাটি আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা সভায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া বাচিং মং মার্মার পাশে দাঁড়িয়েছেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।

আজ (১৭ ফ্রেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের স্বনামধন্য বেসরকারি চিকিৎসাকেন্দ্র সার্জিস্কোপ হাসপাতাল-এ চিকিৎসাধীন বাচিং মং মার্মাকে দেখতে যান তিনি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার পথে সংঘটিত ওই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাচিং মং মার্মা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদল নেতা নাইমুল ইসলাম রনি বলেন— বাচিং মং মার্মা আমাদের সংগ্রামের একজন সাহসী সহযোদ্ধা। দল ও আদর্শের প্রতি তাঁর নিষ্ঠা আমাদের অনুপ্রাণিত করে। আমরা কেউ একা নই—দুর্দিনে আমরা একে অপরের পাশে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি। চিকিৎসার ব্যাপারে কোনো ঘাটতি হতে দেওয়া হবে না, আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবো।”

তিনি আরও বলেন, মানবিক রাজনীতি মানে শুধু মঞ্চে বক্তব্য দেওয়া নয়, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো। আজ আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। ইনশাআল্লাহ বাচিং মং মার্মা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।” এ সময় স্থানীয় ছাত্রদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আহত বাচিং মং মার্মার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। রাজনৈতিক অঙ্গনে এ মানবিক উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কাপ্তাইয়ে কাবাডির লড়াই ; শিরোপা জিতল চিৎমরম উচ্চ বিদ্যালয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম
দুর্ঘটনায় আহত কর্মীর পাশে ছাত্রদল নেতা নাইমুল ইসলাম রনি, বাচিং মং মার্মাকে আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস

 

রিপন মারমা, কাপ্তাই রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উপজেলার মোট ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত লড়াই শেষে অনন্য পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিৎমরম উচ্চ বিদ্যালয়। অন্যদিকে, রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন।

​জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান এবং সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তঞ্চঙ্গ্যা।

​বক্তারা গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলাকে টিকিয়ে রাখা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় ক্রীড়ামোদী ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সাজেকে সাবেক ভুমি রক্ষা কমিটির সদদ্য সচিব ধশরত চাকমার মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম
দুর্ঘটনায় আহত কর্মীর পাশে ছাত্রদল নেতা নাইমুল ইসলাম রনি, বাচিং মং মার্মাকে আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস

 

রুপম চাকম, দিঘীনালা :

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার গঙ্গারাম কলাবনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা ও সাবেক ভুমি রক্ষা কমিটির সদস্য সচিব ধশরত চাকমা আর নেই। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি গতকাল মধ্যরাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ধশরত চাকমা দীর্ঘদিন ধরে এলাকার ভূমি অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। স্থানীয় জনগণের বিভিন্ন দাবি-দাওয়া আদায় এবং সামাজিক আন্দোলনে তার অবদান ছিল উল্লেখযোগ্য। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল রাতে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ধর্মীয় রীতি অনুযায়ী তার দাহক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজন, সহকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে জানা গেছে।

স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

কাপ্তাই ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৭ পিএম
দুর্ঘটনায় আহত কর্মীর পাশে ছাত্রদল নেতা নাইমুল ইসলাম রনি, বাচিং মং মার্মাকে আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি কাপ্তাইয়ে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নতুনবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ।

​ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার নতুনবাজারে বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় ‘আমান উল্লাহ গরু মাংসের দোকান’-এর মালিক মোঃ আমান উল্লাহকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

​ক্রয় রশিদ সংরক্ষণ না করায় পোল্ট্রি দোকানের মালিক মোঃ আজাদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ল্যাবে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য (রিএজেন্ট) পাওয়ায় ‘কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টার’-কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে।

​অভিযানকালে কাপ্তাই উপজেলা মার্কেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

×