সভানেত্রী রিতা চাকমা ও সম্পাদিকা রিনা চাকমার নেতৃত্বে রাঙ্গামাটি জেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটির ৬ষ্ঠ সম্মেলন ও কাউন্সিল
সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট :
“সকল ষড়যন্ত্র প্রতিহত করে ইস্পাত-দৃঢ় জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলি, জুম্ম জাতির অধিকারের সনদ পার্বত্য চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলন জোরদার করুন” এই প্রতিপাদ্য নিয়ে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটির ৬ষ্ঠ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় রাঙামাটির রিসোর্স সেন্টার এ অনুষ্ঠিত সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি রিতা চাকমার সভাপতিত্বেসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি শ্রী ঊষাতন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি শ্রীমতি মনি চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা। সাধারণ সম্পাদক সুবিনা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক আশিকা চাকমা।
সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির শ্রীমতি মনি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা, যুবনেতা সুমিত্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা প্রমূখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠীদের দৌরাত্ন্যটার কারনে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন, সেনাক্যাম্প প্রত্যাহার বন্ধ, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব সংঘাত জিইয়ে রেখেই চলছে শাসকগোষ্ঠীরা। এই অবস্থা থেকে ফিরে আসতে হবে। আসার একমাত্র আন্দোলন। চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ ও সঠিক দিকনির্দেশনা মেনে চলা। এমএন লারমার সংগ্রামের শিক্ষা গ্রহন করতে হবে।
বক্তারা আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে নারীদের কঠোর ভুমিকা রয়েছে। নারী সমাজ আঞ্চলিক নেতৃত্ব দিতে হবে। নারী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নারী সমাজ নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে আনতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের লড়াই সংগ্রামে কটোরভাবে ভুমিকা রাখা অপরিহার্য।
সম্মেলন শেষে রিতা চাকমাকে সভাপতি, রিনা চাকমাকে সাধারণ সম্পাদক, মালবিকা দেওয়ানকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি জেলা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত জেলা কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক শ্যামা চাকমা।



