বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
শিরোনাম:

সারা দেশের মতো দিঘীনালায় চলছে জ্বালানি তেলের সংকট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ৫:১৯ পিএম
2 বার পড়া হয়েছে
সারা দেশের মতো দিঘীনালায় চলছে জ্বালানি তেলের সংকট

 

রুপম চাকমা, দিঘীনালা (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় সারাদেশের মতো চলছে তেলের তীব্র সংকট। দিঘীনালা উপজেলার বিভিন্ন পাম্পে ঘুরে দেখা যায় অধিকাংশ তেলের পাম্প বন্ধ রয়েছে। কিছু কিছু পাম্প তেল দিলেও তা চাহিদার তুলনায় খুবই কম।

বিভিন্ন পাম্প ঘুরে জানা গেছে, রাতের আঁধারে অধিক টাকার বিনিময়ে অবৈধভাবে তেল বিত্রুয় হচ্ছে। এতে করে তেলের আরো তীব্র সংকট দেখা দিচ্ছে। পাম্প গুলোতে তেল পাওয়া না গেলেও অধিক টাকার বিনিময়ে খুচরা দোকানগুলোতে তেল পাওয়া যাচ্ছে। যেখানে সরকার নির্ধারিত অকটেন ১২০ টাকা লিটার ধার্য করা হয়েছে। সেখানে প্রতি লিটার তেল ২০০ থেকে ২৫০ টাকার বিনিময়ে এইসব দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কঠোর নজরধারির ফলে গতকাল রাতে উপজেলার বাবুছড়া বাজারে সেনাবাহিনীর কর্তৃক দুই ব্যবসায়ীকে তেলসহ আটক করে। তবে তাদেরকে শর্তস্বাপেক্ষে ছেড়ে দেওয়া হয়।

গ্রাহকরা অভিযোগ করেন যে, নির্দিষ্ট কিছু পাম্পে তেল দেওয়ার নামে পাম্পগুলো দিনে দুই এক ঘন্টা চালু রেখে কিছু গ্রাহকদের তেল দিয়ে আবার বন্ধ করে দেওয়া হয়। এমন অবস্থায় জনমানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিচ্ছে। এ অবস্থায় চলতে থাকলে দেশের জ্বালানি খাত একেবারে অচল হয়ে পড়বে। জ্বালানি খাত অচল হওয়া মানে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হওয়া। এমন অবস্থায় সরকারকে আরো কার্যকরী ভূমিকা পালন করতে হবে

মানিকছড়িতে আবদুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ৬:৫৬ পিএম
সারা দেশের মতো দিঘীনালায় চলছে জ্বালানি তেলের সংকট

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি মানিকছড়ি ঐতিহ্যবাহী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশ তিনটহরী যুব স্পোর্টিং ক্লাব আয়োজনে মরহুম আবদুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেলে দিকে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই শক্তিশালী দল ফাইনালে মুখোমুখি হয়েছে হাইসাব এন্টারপ্রাইজ ও রাজপাড়া মৈত্রী যুব সংঘ দল। খেলায় নির্ধারিত সময়ে কোন দলের গোল করতে পারিনি। শেষে ট্রাইবেকারে মাধ্যমে ৩-১ গোলের ব্যবধানে রাজপাড়া মৈত্রী যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাইসাব এন্টারপ্রাইজ।

উক্ত জমকালো ফাইনাল ফুটবল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির আসনে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। কামাল উদ্দিন দীপ্ত সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন, লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস্ আজিজি, পিএসসি, জি অধিনায়ক, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দকছড়ি জোন, খাগড়াছড়ি জেলা  বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, মানিকছড়ি সাব-জোন সেনা ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মহিউদ্দিন, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মীর হোসেন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোঃ এনামুল হক এনাম, জেলা যুবদলে সভাপতি মোঃ সবুজসহ উপজেলা ও জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। সন্ধ্যায় দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি ও রাজিবসহ আরও বেশ কয়েকজন তারকা শিল্পী উপস্থিত থেকে দর্শকদের মাতিয়ে তুলেন।

বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭টি জায়গায় খননের প্রয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ১০:৩২ এএম
সারা দেশের মতো দিঘীনালায় চলছে জ্বালানি তেলের সংকট

ঈদের ছুটিতে পর্যটকের ঢল: পাহাড় আর লেকের মিতালীতে মুখরিত কাপ্তাই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬, ১০:১১ পিএম
সারা দেশের মতো দিঘীনালায় চলছে জ্বালানি তেলের সংকট

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পাহাড়-লেকের মিতালীর পর্যটন নগরী কাপ্তাই। ঈদের দিন বিকেল থেকে শুরু করে সোমবার (২৩ মার্চ) ঈদের তৃতীয় দিন পর্যন্ত উপজেলার জনপ্রিয় প্রতিটি পর্যটন কেন্দ্রে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ভিড় জমিয়েছেন কর্ণফুলীর তীরের এই জনপদে।

​সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার জনপ্রিয় রিসোর্ট ‘নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস’-এর সবকটি কটেজ আগাম বুকিং হয়ে আছে। সেখানে আসা পর্যটকদের কেউ বন্ধু-বান্ধব নিয়ে আড্ডায় মশগুল, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে কর্ণফুলী নদীতে নৌভ্রমণে ব্যস্ত। সাহসিকতার আনন্দ নিতে অনেক পর্যটককে নদীতে কায়াকিং করতেও দেখা গেছে। একই চিত্র দেখা গেছে অন্যান্য স্পটগুলোতেও বাঁশের কারুকাজে নির্মিত এই নিসর্গ রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে ভিড় করছেন পর্যটকরা। জুম রেস্তোরাঁ, পাহাড়িকা পিকনিক স্পট, শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটি পিকনিক স্পট, লেক ভিউ, লেকশোর এবং রিভার ভিউ পার্কেও পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। জুম রিসোর্টের শিশু পার্কে বিভিন্ন রাইডসে চড়ে আনন্দে মেতে উঠেছে শিশুরা।

​এবারের ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে কাপ্তাই লেকের হাউসবোট। হ্রদের নীল জলরাশি আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা এই হাউস বোটগুলোতে ভিড় করছেন। হাউসবোট চালকরা জানান, পর্যটকদের বাড়তি চাপের কারণে তারা এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক তামিম আহমেদ জানান, ​”শহরের যান্ত্রিকতা ছেড়ে প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটাতে এখানে আসা। আবহাওয়া খুব একটা গরম বা ঠান্ডা নয়, তাই সস্ত্রীক বেশ শান্তিতে সময় কাটাতে পারছি।”

​মাহে রমজানের কারণে দীর্ঘ এক মাস পর্যটন কেন্দ্রগুলো প্রায় জনশূন্য ছিল। তবে ঈদের এই টানা ছুটিতে আশানুরূপ পর্যটক আসায় মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের।

​নিসর্গ রিভার ভ্যালীর পরিচালক সরোয়ার হোসেন সহ অন্যান্য রিসোর্ট ম্যানেজাররা জানান, তারা আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে সচেষ্ট আছেন। ঈদের এই মৌসুমে কাপ্তাইয়ের পর্যটন খাতে কয়েক কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রাকৃতিক সৌন্দর্যের আধার কাপ্তাইয়ে প্রতি বছরই পর্যটকদের আগমন ঘটে, তবে এবারের ঈদের টানা ছুটি সেই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

​ছবির ক্যাপশন: ঈদের ছুটিতে কাপ্তাইয়ের হোটেল-মোটেল এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচেপড়া ভিড়।

×