| ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম:

কাউখালী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

কাউখালী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

 

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :

সরকারে’র ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে কোনো ধরনের গুজব বা অপতথ্য যাতে ছড়াতে না পারে, সে- বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটির কাউখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
একই সঙ্গে প্রকৃত সুবিধাভোগী নির্বাচনের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমে সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর)২৬ খ্রিঃ দুপুর ২ঃ০০ ঘটিকায় সময় কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক খানা (পরিবার) তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক অবহিতকরণ প্রেস কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রেস কনফারেন্সে জানানো হয়, কাউখালী উপজেলার চারটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রকৃত সুবিধাভোগী পরিবার চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে কোনো ধরনের অন্যায়, অনিয়ম বা পক্ষপাতিত্ব সহ্য করা হবে না।

প্রেস কনফারেন্সে জানানো হয়, দেশব্যাপী একযোগে শুরু হওয়া এ কার্যক্রমে প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীরা ডিজিটাল ডিভাইস বা ট্যাব ব্যবহার করে প্রতিটি পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। বিশেষ করে প্রান্তিক, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা যাচাই করে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত পরিবারগুলো চিহ্নিত করতে এ তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ পরিবারের সব সদস্যের সঠিক তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি কোনো ধরনের ভুল, অসম্পূর্ণ বা অতিরঞ্জিত তথ্য না দিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজীব হোসেনে’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন হোসাইন এবং সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খারেক।

এ-সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পাইচিং মং মারমা, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সহসভাপতি অর্জুন মনি চাকমা, সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ শওকত হোছাইন, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের মসজিদ, মন্দির ও গির্জায় ব্যাপক প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।কাউখালী উপজেলার চারটি ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য ২৫ জন তথ্য সংগ্রহকারী ও দুজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ১৫ জনকে ট্যাব সরবরাহ করা হয়েছে।বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা সম্ভব হবে।

গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রেমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

কাউখালী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

 

মানিক সাহা,  গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ৩টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নিবাহী কর্মকতা সৈয়দা ইয়াসমিন সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকতা শফিউল আলম মন্ডল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাউখালী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাফর আহাম্মদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানী বড়ুয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, তথ্য আপা আমবিয়া বেগম, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ওয়ার্ড সদস্য রিপন চাকমা এবং দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সৈকত দাশ (রুবেল)।

সভায় আসন্ন দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, সিসি ক্যামেরা স্থাপন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

জানা গেছে, বিলাইছড়ি বাজার এলাকায় একটি পূজামণ্ডপে শ্রীশ্রী কালীমন্দিরে জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি  উপজেলা বিএনপির পক্ষ হতেও সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানা যায়।

গোবিন্দগঞ্জে রাস্তার পাশ থেকে উদ্ধার লুইস মুরমু মারা গেছে

কাউখালী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া লুইস মুরমু (৬৩) মারা গেছেন।
রবিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কামদিয়া সড়কের শালপাড়া এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় লুইস মুরমুকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মারা যায়। লুইস মুরমু রাজাহার ইউপির রাজাবিরাট এলাকার মৃত সুরুজ মুরমুর ছেলে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে পথচারীরা লুইসকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিএনজিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় পাঠানো হয়। বগুড়া নেয়ার পথে মোকামতলা এলাকায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান জানান, লুইস মুরমুর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার জ্ঞান না ফেরায় তাকে বগুড়ায় পাঠানো হয়।

×