রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম:

রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ মে, ২০২৬, ২:৩৭ পিএম
3 বার পড়া হয়েছে
রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১

 

বিশেষ প্রতিবেদক :

রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজস্থলী থানা পুলিশ ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। ১ মে ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত এই অভিযানে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় এবং রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে গঠিত আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রাম বায়োজিদ থানার মামলা নং– সি আর ৯৩২/২৪ পেনাল কোডের আওতাভুক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মঙ্গল কুমার তঞ্চঙ্গ্যা (৩৭), পিতা– বানসো তঞ্চঙ্গ্যা , গ্রাম–চিংখ্যং মৌজা গাইন্দ্যা ইউনিয়নের নোয়াঝিড়ি পাড়া রাজস্থলী জেলা–রাঙ্গামাটি পার্বত্য জেলা’কে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রাজস্থলী থানার পুলিশের সমন্বিত ও পেশাদারিত্বপূর্ণ প্রচেষ্টায় অভিযানে সাফল্য অর্জিত হয়। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে জেলা কোর্ট প্রেরণ করা হয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হাটহাজারী থানা ও ডিবির যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ মে, ২০২৬, ৯:০৯ পিএম
রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১

 

এম এস শ্রাবন মাহমুদ : 

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হাটহাজারী থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ একাধিক মামলার আসামি ওসমান গনি ওরফে মনা (৩৫)-কে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৬ এপ্রিল) ’২৬ খ্রিঃ ৩ঃ০০ ঘটিকায় সময় হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটি চারপাশে ঘেরাও করে তল্লাশি চালিয়ে ওসমান গনিকে আটক করতে সক্ষম হয়। এসময় তার দখল ও হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। উদ্ধারকৃত আলামত অভিযানে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল (ম্যাগজিন সহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড ৭.৬৫ পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১ হাজার টাকা, বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিতেন এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন বলেও তথ্য দিয়েছেন।

এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরও দুই আসামি, হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে ইতোমধ্যে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ওসমান গনির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে সিডিএমএস (CDMS) পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে এলাকাকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ মে, ২০২৬, ৪:২৯ পিএম
রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ০২ মে ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক সকাল ০৮:৩০ ঘটিকায় ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি, ভারপ্রাপ্ত অপস অফিসার এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা উপজেলাধীন তুলাবান নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত এলাকার অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ী কর্তৃক অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে তুলাবান বটতলা আমবাগানের ভিতরে কাঠ জমা করে রাখে। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবৈধ ৭৮.০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৩,৫১,০৯০/-।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলীকদমে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর উদ্যোগে কৃষক কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ মে, ২০২৬, ১:৪৮ পিএম
রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১

 

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবানের আলীকদমে টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব-বালাইনাশক বা বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর একটি ব্যতিক্রমী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (২ মে) উপজেলার দ্যা দামতুয়া ইন হোটেল এন্ড রেস্টুরেন্টের হলরুমে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। ‎

কর্মশালায় জানানো হয়,বর্তমান কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে বায়োপেস্টিসাইডকে একটি কার্যকর ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরা হয়। এতে মাটির স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন টেকসই করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ব্র্যাক উদ্ভাবিত উন্নত জাতের হাইব্রিড ধান “রাজা”, করলা বীজ “মনি”, ভুট্টা ১৬৪ ও আলু বীজ সহ ব্র্যাক সিডের সকল বীজ নিয়ে আলোচনা করা হয়।

বালাইনাশক বা বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালায় মোফাজ্জল হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ প্রাইজের সোহেল সিকদার, রিজিওনাল সেলস ম্যানেজার। ঝন্টু রঞ্জন সুশীল,টেরিটরি সেলস অফিসার, শুভ্র কান্তি চৌধুরী টেকনিকাল এসিস্টেন্ট পিডিএস।

এছাড়াও উপস্থিত ছিলেন কর্মশালায় আলীকদম উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষকদের বায়োপেস্টিসাইডের পরিচিতি, প্রয়োগ পদ্ধতি, কার্যকারিতা এবং ফসলের ক্ষতিকর রোগ ও পোকা দমনে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। ‎

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা তার বক্তব্যে বলেন, “রাসায়নিক কীটনাশক থেকে বায়োপেস্টিসাইডে রূপান্তর এখন সময়ের দাবি। টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে কৃষকদের মধ্যে জৈব-বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে। সারা বাংলাদেশে কৃষির উন্নয়নে ব্র্যাক সিডের এমন পদক্ষেপ প্রশংসনীয়।”

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে জৈব-বালাইনাশকের মাঠ পর্যায়ের কার্যকারিতা ও বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। আয়োজকরা আশা করছেন, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে পরিবেশবান্ধব কৃষি চর্চা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×