| ১৬ জুন ২০২৬
শিরোনাম:

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

 

সাইফুল ইসলাম, রামগড়:

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা শাখার আহ্বায়ক হারুনুর রশিদ, রামগড় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

দীর্ঘ ১৭ বছর পর কাপ্তাইয়ে ফিরল ফুটবল উন্মাদনা ; শুরু হলো শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে আবারও মাঠে গড়িয়েছে ঐতিহ্যবাহী ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ​

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও প্রকৌশলী মাহমুদ হাসান। ​উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এশিয়া ইউনাইটেড এবং কে এইচ এস ওয়ারির্ওস। উত্তেজনাকর এই ম্যাচে এশিয়া ইউনাইটেডকে ৯-১ গোলে বিশাল ব্যবধানে পরাজিত করে কে এইচ এস ওয়ারির্ওস জয়লাভ করে। ম্যাচটিতে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শাহজালাল চৌধুরী। ​

টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘শহীদ এ কে এম শামসুদ্দীন ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (KFP) একজন আদর্শ ও নীতিবান ব্যবস্থাপক, যিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গ করেন। তাঁর স্মৃতি ধরে রাখার পাশাপাশি স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এক সময় এখানে নিয়মিত ক্রীড়া আয়োজন করা হতো। দীর্ঘ দেড় যুগ নানা প্রতিকূলতা ও মাঠ সংকটের কারণে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টটি বন্ধ ছিল। তবে পুনরায় এই আয়োজন শুরু হওয়ায় পাহাড়ি এই জনপদে ফুটবল উন্মাদনা ফিরে এসেছে।’

তিনি আরও বলেন, এই ফুটবল টুর্নামেন্টটি কেবল একটি প্রতিযোগিতাই নয়, এটি অত্র এলাকার মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী কাইসুল বারী, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির, সিবিএর সাবেক সহ-সভাপতি মোরশেদ আলম এবং কাপ্তাইয়ের বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব ও সাবেক ফুটবলার জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন পর আয়োজিত এই টুর্নামেন্টটি কাপ্তাই ও এর আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমীদের মাঝে প্রাণসঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মহিমাগঞ্জ রেলস্টেশনের উত্তর পার্শ্বে দেওয়ান ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ষ্টেশনের দেওয়ানতলা ব্রীজ এলাকায় লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের নীচে কাটা পড়ে তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অনেকেই মনে করছেন আত্মহত্যার উদ্দেশ্যে ওই নারী নিজেই ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সঠিক পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন হাসান জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান : বিপুল অবৈধ জাল জব্দ ও বিনষ্ট

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর। সোমবার (১৫ জুন) বিকেলে কর্ণফুলী নদীর সীতা পাহাড় সংলগ্ন এলাকা এবং শিলছড়ি পয়েন্টে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের একটি বিশেষ দল কর্ণফুলী নদীতে তল্লাশি চালায়। অভিযানে ২০০ মিটার দৈর্ঘ্যের একটি কারেন্ট জাল, ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি রক জাল এবং ১০০ মিটার দৈর্ঘ্যের আরও বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলামের নির্দেশনা মোতাবেক জব্দকৃত সকল জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং ক্ষেত্র সহকারী মো. নাছির উদ্দিন। এছাড়া আইন-শৃঙ্খলারক্ষায় কাপ্তাই থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।​

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ জানান, মৎস্য সম্পদ রক্ষা এবং কর্ণফুলী নদীতে মাছের প্রজনন নির্বিঘ্ন করতে এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জালের ব্যবহার রোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

×