বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম:

রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর অকেজো সরকারি অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ৮:১৮ পিএম
4 বার পড়া হয়েছে
রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর অকেজো সরকারি অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:

বান্দরবানের দুর্গম রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পাশে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে সরকারি একটি অ্যাম্বুলেন্স। স্থানীয়দের দাবি, প্রায় এক থেকে দুই বছর ধরে অ্যাম্বুলেন্সটি অচল অবস্থায় পড়ে থাকলেও তা মেরামতের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে দুর্গম এলাকার রোগীদের চিকিৎসা সেবায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীদের সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অন্তত দুটি অ্যাম্বুলেন্স প্রয়োজন। কিন্তু বর্তমানে মাত্র একটি অ্যাম্বুলেন্স চালু রয়েছে। রোগীর সংখ্যা বেশি হলে কিংবা কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে রোগী পরিবহনে সংকট তৈরি হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আল হাসান জানান, বর্তমানে চালু থাকা অ্যাম্বুলেন্সটির টায়ার ও বিভিন্ন যন্ত্রাংশ অনেকটাই ক্ষয় হয়ে গেছে। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি সচল রাখতে মাঝে মধ্যে মেরামত করতে হয়। এখন পর্যন্ত আনুমানিক এক লাখ টাকার মতো ব্যক্তিগত ভাবে খরচ করেছি। সরকারি কোনো বাজেট না পাওয়ায় নিজের খরচে গাড়িটি গ্যারেজে নিয়ে মেরামত করতে হয়েছে।

তিনি আরও জানান, অকেজো পড়ে থাকা পুরোনো অ্যাম্বুলেন্সটি চালুর বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছিল। তবে এখনো কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

এদিকে হাসপাতালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে বলেও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। বিশেষ করে নিরাপত্তা প্রহরী ও বার্বুচি পদ খালি থাকায় হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আল হাসান ব্যক্তিগত খরচে দীর্ঘদিন ধরে একজন বাবুর্চির ব্যয় বহন করছেন বলেও জানান।

স্থানীয় বাসিন্দারা দ্রুত অকেজো অ্যাম্বুলেন্সটি মেরামত করে চালুর দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালের শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এলাকাবাসীর মতে, ঝাড়ুদার, পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জনবল বাড়ানো হলে দুর্গম এলাকার সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে।

কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা ; ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ৯:৩৫ পিএম
রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর অকেজো সরকারি অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

‘সংস্কৃতির আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি কাপ্তাইয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘কাপ্তাই সুরের ধারা পরিবার’-এর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী চম্পাঁকুড়ি খেলাঘর আসর প্রাঙ্গণে এ সভা আয়োজিত হয়।

​সংগঠনের সভাপতি প্রদীপ মল্লিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা-এর সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই সুরের ধারা পরিবারের উপদেষ্টা সদস্য ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অমল বিকাশ তঞ্চঙ্গ্যা, কাপ্তাই শিল্পকলা একাডেমির যুগ্ন সম্পাদক আনিসুর রহমান, কাপ্তাই উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কাপ্তাইয়ের সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, সিনিয়র সাংবাদিক মাহফুজ আলম, কাপ্তাই আবৃত্তি একাডেমির সভাপতি সোহেল চৌধুরী খোকন, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি নুম্যাইচিং মারমা।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক। এছাড়াও বক্তব্য রাখেন অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা সদস্য সুমনা তঞ্চঙ্গ্যা, ওয়েপ্রুচিং মারমা এবং অভিভাবক প্রতিনিধি পাপরি তঞ্চঙ্গ্যা, অনন্ত লাল তঞ্চঙ্গ্যা, রাস মনি ধর, দীপ্তি চাকমা ও শিক্ষক চন্দ্রসেন তঞ্চঙ্গ্যাসহ আরও অনেকে।

​মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ‘কাপ্তাই সুরের ধারা’ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ‘ধ্রুব পরিষদ বাংলাদেশ মিউজিক শিক্ষা বোর্ড’ কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে সংগঠনটি যে সংগীত পরীক্ষার উদ্যোগ নিয়েছে, তা কাপ্তাইয়ের দুর্গম ও প্রান্তিক অঞ্চলের প্রতিভাবান শিল্পীদের বিকাশে বড় ভূমিকা রাখবে। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে অভিভাবক ও স্থানীয় সুধী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

​সংগঠনটি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এই মতবিনিময় সভার মাধ্যমে সকলের সম্মতিক্রমে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় জানানো হয়, উপদেষ্টা পরিষদ ও অভিভাবক প্রতিনিধিসহ প্রায় ৫০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

​পরিশেষে, বক্তারা কাপ্তাইয়ের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় ‘সুরের ধারা’ পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে এক নলা বন্দুক উদ্ধার।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ৮:০৫ পিএম
রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর অকেজো সরকারি অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা উপজেলার বাইশারী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি এক নলা গাদা বন্দুক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি থানাধীন ২নং বাইশারী ইউনিয়নের ১২নং রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে এসআই সতেজ বড়ুয়া, এএসআই রনজিৎ চৌধুরী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ বাইশারীর ৭নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলীমের রাবার ফ্যাক্টরি থেকে প্রায় ১০০ গজ পূর্ব দিকে একটি ঝিরির মধ্যে গাছের পাতার নিচে লুকানো অবস্থায় একটি একনলা গাদা বন্দুক উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙামাটি টেক্সাটাইল মিলস সাবেক সিবিএ সভাপতি ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি বিমল চাকমা আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ৫:৫৩ পিএম
রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর অকেজো সরকারি অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা

শোক প্রকাশ

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট :

রাঙামাটির কাউখালী উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি, রাঙামাটি টেক্সাইটল মিলসের সিবিএ সাবেক সভাপতি, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও কাউখালী উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বিমল চাকমা (৫৬) ষ্ট্রোকজনিত অকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তার এ অকাল মৃত্যুতে ঘাগড়া এলাকা সহ পুরো কাউখালী উপজেলায় শোকেরছায়া নেমে এসেছে।

পারিবারিক সুত্রে জানাগেছে, গত ১১ মে রাত আনুমানিক ৩ ঘটিকায় শারীরিক অসুস্থতাবোধ করলে তাৎক্ষণিক রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এবং নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউ-তে রাখা হয়। কিন্তু আজ ১৩ মে বুধবার বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় হৃদযন্ত্র বন্ধ হয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক।

এদিকে, কাউখালী উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি, রাঙামাটি টেক্সাইটল মিলসের সিবিএ সাবেক সভাপতি, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও কাউখালী উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বিমল চাকমার অকাল মৃত্যুর সংবাদ জানা-জানি হলে পুরো স্থানীয় এলাকাবাসী, ঘাগড়া ও কাউখালী বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তার এ অকাল মৃত্যুতে ঘাগড়া এলাকাবাসীদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে শূণ্যতা পুরণে সময়ের দাবী বলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান। তার আত্নার শান্তি কামনায় ও পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

অপরদিকে সদ্য ২৯৯নং আসনের মনোনীত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান তার ফেসবুক পেইজে বিমল চাকমার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

×