আলীকদমে কারিতাসের উদ্যোগে রন্ধন প্রণালী প্রদর্শনী অনুষ্ঠিত
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম-এ পুষ্টি সপ্তাহ উপলক্ষে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের বান্দরবানের আলীকদমে কারিতাস প্রকল্প পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে COOKING DEMONSTRATION- রন্ধন প্রণালী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিষমুক্ত ও পুষ্টিকর খাবার তৈরির বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের রোয়াম্ভু বুলু কারবারী পাড়া এলাকায় প্রকল্পের উপকার ভোগীদের অংশ গ্রহনের মাধ্যমে কারিতাস প্রকল্প পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে রন্ধন প্রণালী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কারিতাস প্রকল্প পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সঞ্চালনায় এবং কর্ণমনি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসিনু মার্মা পিএইপি-৩ জেপিও (এগ্রো-ইকোলজি) রেমন আসাম পিএইপি-৩ পিও,মাঠ সহায়ক রবিউল ইসলামসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন,সবাই স্বাস্থ্যসম্মত উপায়ে ভেজালমুক্ত খাবার রান্নার বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি পুষ্টির দিক বিবেচনা করে কীভাবে কম খরচে স্বাস্থ্যকর বাজার করা যায়,সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় ভাবে উৎপাদিত বিভিন্ন ধরণের শাকসবজি,ফলমূল এবং হাঁস-মুরগি ব্যবহার করে পুষ্টিকর খাবার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়।
মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা জানান,পরিবারের পুষ্টি নিশ্চিত করতে স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানো এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।রন্ধন প্রণালী প্রদর্শনীতে স্থানীয় নারী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।













