শিরোনাম:

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে এক নলা বন্দুক উদ্ধার।

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে এক নলা বন্দুক উদ্ধার।

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা উপজেলার বাইশারী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি এক নলা গাদা বন্দুক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি থানাধীন ২নং বাইশারী ইউনিয়নের ১২নং রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে এসআই সতেজ বড়ুয়া, এএসআই রনজিৎ চৌধুরী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ বাইশারীর ৭নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলীমের রাবার ফ্যাক্টরি থেকে প্রায় ১০০ গজ পূর্ব দিকে একটি ঝিরির মধ্যে গাছের পাতার নিচে লুকানো অবস্থায় একটি একনলা গাদা বন্দুক উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলীকদমে হাম ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে এক নলা বন্দুক উদ্ধার।

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান)প্রতিনিধি :

‎বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার সংপ্রং ম্রো (১৮) হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ‎শুক্রবার (১৫ মে) আজ সকাল ৭টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪৪ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে গত কয়েক দিনে উপজেলায় হামের উপসর্গ নিয়ে মোট (৬) ছয় জনের মৃত্যু হলো। ‎

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত ১৩ মে পর্যন্ত এই উপজেলায় সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জন। এর মধ্যে ২৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ৭৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ১৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া জরুরি ও বহির্বিভাগ থেকে আরও অর্ধশতাধিক শিশু চিকিৎসা নিয়েছে। উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ৬ জনকে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। ‎

দুর্গম কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় হামের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগ দুটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে এখন পর্যন্ত ৪১০ জন শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে টিকাদান ও প্রাথমিক চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছেন। ‎

স্থানীয় সচেতন মহলের মতে, দুর্গমতার কারণে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান ও পুষ্টি কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। ‎

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ বলেন, হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তিনি মারা যান।

বান্দরবানে শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মসূচি।

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে এক নলা বন্দুক উদ্ধার।

মো আলম; বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলার সাংবাদিকদের অনলাইন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিন ব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ) বিকালে বান্দরবান প্রেসক্লাবে হল রুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি) এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বান্দরবান জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, জেলা প্রশাসনের নির্বাহ‌ী ম‌্যাজি‌ষ্ট্রেট বুলবুল আক্তার সেতু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এসময় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাংবাদিকরা আরও মানসম্মত, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ মে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাল্টিমিডিয়া জার্নালিজমের গুরুত্ব, বর্তমান প্রেক্ষাপটে এর বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল, আধুনিক সাংবাদিকতার বিভিন্ন ধরণ, তথ্য উপস্থাপনায় বস্তুনিষ্ঠতার প্রয়োজনীয়তা এবং সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা।

বিলাইছড়ির এলপন দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকারী

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে এক নলা বন্দুক উদ্ধার।

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ

নতুন কুঁড়ি স্পোর্টস – ২০২৬ উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় নয় উপজেলাকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছে বিলাইছড়ি উপজেলা এলপন চাকমা। সে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি ছাত্র এবং সদর ইউনিয়ন দীঘলছড়ি ঢেবামাথার প্রহর কান্তি চাকমার ছেলে। মাতার নাম- কালা মিলা চাকমা।

দীর্ঘলাফে প্রথম স্থান অধিকারী (১৬.৯ ফুট) ছিলো। আটটি ইভেন্টে ৬২ জন প্রতিযোগির মধ্যে সে একমাত্র বিলাইছড়ি উপজেলার ভগ্যবান প্রতিযোগী। ইউএনও’র সঙ্গে দেখা করতে আসলে এলপনের জন্য শুভ কামনা জানান ইউএনও হাসনাত জাহান খান।

আগামী ১৭ মে রাঙ্গামাটি জেলা পক্ষ হয়ে লড়বে এলপন। সব জেলাকে হারিয়ে বিভাগীয় পর্যায় ও জাতীয় পর্যায়ে যেতে এলপনের জন্য সকলের প্রতি দোয়া প্রার্থী।

×