চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি টাকা কর আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন
এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম বন্দরের কাছ থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ ঘটনাকে চসিকের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২৯ জুন)২৬ খ্রিঃ দুপুরে নগরীর টাইগারপাসে অবস্থিত চসিক কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ, ধারাবাহিক আলোচনা ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দরের কাছ থেকে এ পরিমাণ কর আদায় চসিকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেয়র আরো বলেন, এ অর্থের মাধ্যমে নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইতিবাচক প্রভাব পড়বে।
চসিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্দরের কাছে বিপুল পরিমাণ হোল্ডিং ট্যাক্স বকেয়া ছিল। ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ওই বকেয়া কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়, যার অংশ হিসেবে এবার ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা পরিশোধ করা হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে চসিক ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাপ্তাইয়ে আওয়ামী সুবিধাভোগী ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ : বিএনপি নেতার ক্ষোভ


