আলীকদম মাতামূহুরী রিজার্ভে ২ লক্ষ গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলার দূগর্ম কুরুকপাতা ইউনিয়নের মাতামূহুরী রির্জাভ এলাকার মেনদন পাড়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে আলীকদম উপজেলার মাতামূহুরী রিজার্ভের মেনদন পাড়া এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এ সময় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক,এসপিপি, পিএসসি, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনজুর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাতামূহুরী রেঞ্জ কর্মকর্তা মো.আবদুল মালেক,উক্যজাই মার্মা হেডম্যানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরে লামা উপজেলায় ৮০ হেক্টর জমিতে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”
উপস্থিত সকলকে তিনি বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত গাছের পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রামগড়ে ফলজ ও বনজ চারা বিতরণ



