| ২৮ জুন ২০২৬
শিরোনাম:

বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা

বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন ‘করলিয়া’ প্রকল্পের আওতায় সোমবার (ঢ়২৮জুন) সকাল ১০ টায় বিলাইছড়ি উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে  ‘উপজেলা পর্যায়ে স্থানীয় সহনশীলতা পরিকল্পনার পক্ষে জোরালো সমর্থন ও প্রচারণা সভা’ অনুষ্ঠিত হয়েছে। ইউএনডিপি-এর কারিগরি সহযোগিতা এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো

অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে সমাজের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করা। স্থানীয় পর্যায়ের উন্নয়নে এই পরিকল্পনা বাস্তবায়নে সকলের অংশগ্রহণ ও সমর্থন নিশ্চিত করাই ছিল সভার মূল উদ্দেশ্য।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি সঞ্চালনা করেন করলিয়া প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়ক দিনান চাকমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম। এ সময় বিলাইছড়ি উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রথাগত নেতা এবং প্রকল্পের সুফলভোগীরা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় করলিয়া প্রকল্পের কার্যক্রম, এর লক্ষ্য এবং স্থানীয় পর্যায়ে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় আগত অংশীজনদের প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয় এবং প্রকল্পের সাফল্য নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়। সামগ্রিকভাবে, এই সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনসহ নানাবিধ সংকট মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত ও টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।

জমজমাট দীঘিনালা লারমা স্কয়ারের সবজি বাজারে শতাধিক নারী বিক্রেতার প্রাণচাঞ্চল্য

বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা

 

রুপম চাকমা, দীঘিনালা, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার লারমা স্কয়ার সবজি বাজারে প্রতিদিন বসছে জমজমাট হাট।

এ বাজারে শতাধিক নারী বিক্রেতা নিজস্ব উৎপাদিত ও স্থানীয়ভাবে সংগ্রহ করা বিভিন্ন ধরনের শাক-সবজি নিয়ে বসেন। ফলে বাজারটি এলাকায় কৃষিপণ্য বিক্রির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

সকালের শুরু থেকেই বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়। বিভিন্ন গ্রাম থেকে আসা নারী বিক্রেতারা লাউ, কুমড়া, বেগুন, ঢেঁড়স, কাঁচামরিচ, শসা, পুঁইশাক, লালশাকসহ নানা ধরনের মৌসুমি সবজি বিক্রি করেন। এসব সবজি তুলনামূলক ভাবে তাজা হওয়ায় ক্রেতাদের কাছেও এর চাহিদা বেশি।

নারী বিক্রেতারা জানান, কৃষিকাজের পাশাপাশি বাজারে সবজি বিক্রি করে তারা পরিবারের আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নিয়মিত বিক্রির সুযোগ থাকায় সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে কিছুটা স্বস্তি পাচ্ছেন।

স্থানীয় ক্রেতারা বলেন, লারমা স্কয়ার বাজারে সহজেই টাটকা ও স্থানীয়ভাবে পাহাড়ের উৎপাদিত সবজি পাওয়া যায়। দামও অনেক ক্ষেত্রে অন্যান্য বাজারের তুলনায় সহনীয় হওয়ায় তারা নিয়মিত এখান থেকে কেনাকাটা করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, নারী বিক্রেতাদের জন্য বাজারে আরও উন্নত অবকাঠামো, নিরাপদ বসার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে এবং স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে।

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলার বিভিন্ন প্রকল্প ও অফিস পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড জিয়াউদ্দিন এসময় তিনি প্রকল্পগুলো পরির্দশন করে সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।এর আগে বিভাগীয় কমিশনার ড, জিয়া উদ্দিন কে রাজস্থলী থানার চৌকস পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন ।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ, রাজস্থলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম, রাজস্থরী থানা ওসি তদন্ত জসিম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীগনবৃন্দ। পরে কমিশনার বিভিন্ন সমস্যা সম্পর্কে বিভিন্ন বিভাগের কথা মনোযোগ সহকারে শ্রবন করেন। যার যার সমস্যা গুলো তিনি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। পরে তিনি হাসপাতালে ঠিকাদান কর্মসুচি পরিদর্শন করার পর পরিষদের পাশে বৃক্ষ চারা রোপন করা হয়েছে ।

রামগড়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি আটক

বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা
×