সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম:

বম জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬, ৪:৪৫ পিএম
6 বার পড়া হয়েছে
বম জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়ি উপজেলার দুর্গম যমুনাছড়ির বম জনগোষ্ঠীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান। তিনি রবিবার (১ মার্চ) দুপুরে রাঙ্গামাটির নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন আসন্ন জেলা পরিষদ সদস্য পদে মানোন্নয়ন প্রার্থী বিএনপির নেতা এবং যমুনাছড়ি বম পাড়ার হেডম্যান রিনলম পালম বম।

এছাড়াও উপস্থিত ছিলেন পালক প্রধান রবার্ট বম সহ অন্যান্য বম নেতা ও বিএনপির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিসেবে বম জনগোষ্ঠী হতে একজন মনোনয়নের পাওয়ার দাবি জানান। তিনি সবার কথা মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন।

দুর্গম সাজেকে বাঘাইহাট ৫৪ বিজিবির ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম
বম জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান

 

রুপম চাকমা, দিঘীনালা :

দুর্গম পাহাড়ি জনপদ সাজেক ভ্যালি এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন।

বরিবার ১ মার্চ বাঘাইহাট ৫৪ বিজিবির জোন অধিনায়ক লে: কর্ণেল মো: মহিউদ্দিন ফারুকী বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাচালং ৯নং ত্রিপুরা পাড়ায় হত দরিদ্র পাহাড়িদের মাঝে ঢেউটিন ও নগদ আর্থীক সহায়তা তুলে দেন।

এসময় লে: কর্ণেল মহিউদ্দিন ফারুকী বলেব বিজিবি সিমান্ত নিরাপক্তার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। এই কার্যত্রুম ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে বলে জানা মহিউদ্দিন ফারুকী। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ। স্থানীয়দের জীবনমান উন্নয়ন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা সীমিত হওয়ায় এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন নিয়মিতভাবে পাহাড়ি অঞ্চলে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ান এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬, ২:৪৯ পিএম
বম জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান

 

এম এস শ্রাবন মাহমুদ :

রবিবার (১ মার্চ) ‘২৬ খ্রিঃ সকাল ১০ঃ৩০ মিনিটের সময় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী’র সভাপতিত্বেঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি’র উপস্থিতিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনসেবামূলক কার্যক্রম জোরদার করা এবং সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

মাননীয় মন্ত্রী মহোদয় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

রমজান উপলক্ষে বন্ধুই শক্তি ক্লাব ২০০০- এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬, ২:১০ পিএম
বম জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্ধুই শক্তি ক্লাব ২০০০-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর আলিফ রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে দূর-দুরান্ত থেকে আগত অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এতে পুরো পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ছড়িয়ে পড়ে। পরে পর্যায়ক্রমে তিনজন অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, আত্মশুদ্ধি ও মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং এটি আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার শ্রেষ্ঠ সময়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা। বক্তব্য পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ ইফতার ও দোয়া মাহফিল।

ইফতার মাহফিল শেষে বন্ধুই শক্তি ক্লাব ২০০০ Tha Mall24 ঈদ আনন্দ ফটো কনটেস্ট ২০২৬ পুরুষদের মধ্যে ১ম স্থান অধিকার করেছেন চট্টগ্রামের কৃতি সন্তান বহুধা প্রতিভার অধিকারী আন্তর্জাতিক বিশ্বতান এর প্রতিষ্ঠাতা সভাপতি লেকচারার নরেন সাহা। সারা বাংলাদেশ ধরে প্রায় ১০০০ এর বেশি পুরুষ ও মহিলা বন্ধুরা এই কনটেস্টে অংশগ্রহণ করেন। তাঁকে পুরস্কার প্রদান করেন ক্লাব-২০০০ ব্যাচের এডমিন এ এম মুন্না চৌধুরী ও Tha Mall 24 এর প্রতিষ্ঠাতা রেজাউল করিম।

এছাড়াও তাঁদের ২ জনের হাত থেকে সারা বাংলাদেশের বাকি পুরুষ ৪ জনের পুরষ্কার গ্রহণ করেন নরেন সাহা ও মহিলা ৫ জনের পুরষ্কার গ্রহণ করেন রোকসানা আক্তার। বন্ধুই শক্তি ক্লাব ২০০০-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন এ এম মুন্না চৌধুরী প্রমূখ।

×