শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম:

বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স দোকান শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৪ পিএম
19 বার পড়া হয়েছে
বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স দোকান শুভ উদ্বোধন

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আধুনিক ও দৃষ্টিনন্দন নতুন সাজে উদ্বোধন হলো বাঘাইছড়ির সুপরিচিত প্রতিষ্ঠান বড়ুয়া ইলেক্ট্রনিক্স। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে বড়ুয়া ইলেক্ট্রনিক্সে পাওয়া যাচ্ছে ভিভো অ্যান্ড্রয়েড সেটসহ সকল ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও আধুনিক ইলেকট্রনিক্স পণ্য। প্রযুক্তিপ্রেমীদের জন্য সর্বশেষ মডেলের স্মার্টফোন এখন হাতের নাগালে এনে দিয়েছে এই প্রতিষ্ঠান।

কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের জন্য থাকছে সর্বশেষ নতুন মডেল, ১০০ শতাংশ অফিসিয়াল ওয়ারেন্টি, আকর্ষণীয় ও সাশ্রয়ী মূল্য এবং শতভাগ আসল পণ্যের নিশ্চয়তা। এছাড়াও বড়ুয়া ইলেক্ট্রনিক্সে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, মোবাইল এক্সেসরিজ—যেমন চার্জার, হেডফোন, কভার ও প্রোটেক্টর—এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী ও প্রয়োজনীয় গ্যাজেট পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, “বিশ্বস্ততা আমাদের অঙ্গীকার। গুণগত মান ও উন্নত সেবার মাধ্যমে আমরা সবসময় গ্রাহকদের আস্থা ধরে রাখতে অটলভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

স্থানীয় প্রযুক্তিপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেন, আর দেরি নয়—আজই চলে আসুন বড়ুয়া ইলেক্ট্রনিক্সে এবং আধুনিক প্রযুক্তির সেরা পণ্য সংগ্রহ করুন। বাঘাইছড়ির ক্রেতাদের জন্য বড়ুয়া ইলেক্ট্রনিক্স এখন আধুনিক প্রযুক্তি পণ্যের নির্ভরযোগ্য ঠিকানা।

প্রোপাইটার: রাজিব বড়ুয়া

চৌমুহনী, মারিশ্যা, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। 

📞 মোবাইল: 01554466444

গোবিন্দগঞ্জে ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম
বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স দোকান শুভ উদ্বোধন

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এবং আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রঞ্জু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভুক্তভোগী ছাত্রী গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে। সে চার মাস আগে ওই মাদ্রাসার একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া ওই ছাত্রীর পরিবারের খোঁজ খবর নেওয়ার অযুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং প্রায় সময় তাকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

গত ১৮ ডিসেম্বর (২০২৫) সকালে অধ্যক্ষ ওই ছাত্রীকে ফোন করে জানান যে, উপবৃত্তি ফরমে স্বাক্ষর করার জন্য জরুরি ভিত্তিতে তার পান্থাপাড়ার বাসায় যেতে হবে। অধ্যক্ষের কথায় সরল বিশ্বাসে ছাত্রীটি বেলা সাড়ে ১১টার দিকে তার বাসায় যায়। সেখানে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ রঞ্জু মিয়া তাকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ সময় অত্যন্ত কৌশলে মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখেন তিনি। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগে জানাগেছে। পরে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত অভিযানে নামে। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা রাতেই আসামিকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

আসামিকে (শনিবার) আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে স্কুল শিক্ষিকাকে হত্যা করেছে দুবৃর্ত্তরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম
বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স দোকান শুভ উদ্বোধন

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে শামসুন্নাহার রুমা নামের এক স্কুল শিক্ষককে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এসময় তার হাত-পা বাঁধা ছিল এবং গলায় ওড়না পেঁচানো ছিল। শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাষ্টারের কন্যা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রুমা স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর এক পুত্র সন্তান নিয়ে বাবার মালিকানাধীন এ বাসাটিতে বসবাস করছিলেন। পড়াশুনার কারণে পুত্র সন্তানটি ঢাকা থাকায় শামসুন্নাহার রুমা একাই বসবাস করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার রহস্য উদ্ধারে ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।

বিলাইছড়ির রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয় কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পার্বত্য মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম
বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স দোকান শুভ উদ্বোধন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

বিলাইছড়ি উপজেলার রাজগুরু অগ্রবংশ বেসরকারি  উচ্চ বিদয়ালয় কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটির মন্ত্রী পাড়ায় নিজ বাসভবনে সাক্ষাৎ করেন। এতে মন্ত্রী বিদ্যালয়ের সুবিধা – অসুবিধার কথা জানেন। এবং তাদের সহযোগিতা কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আর্য্যলঙ্কার মহাথের, দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা, শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা, কাজলা তঞ্চঙ্গ্যা, দীপলাল তঞ্চঙ্গ্যা, সুমন চাকমা, জয়া চাকমা এবং প্রিয় জ্যোতি চাকমা।

×