রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম:

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ যানজটে ভোগান্তিতে পথচারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ মে, ২০২৬, ১:৩৩ পিএম
1 বার পড়া হয়েছে
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ যানজটে ভোগান্তিতে পথচারী

 

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ওভারটাইমের পাওনা পরিশোধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা, ওভারডিউটি কমানো, প্রতি মাসের শুরুতেই বেতন পরিশোধ, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন, আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের হয়রানি বন্ধ, টিফিন বিল বৃদ্ধি ও হাজিরা বোনাস চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন আজিম গ্রুপের কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠানের কয়েক হাজার শ্রমিক। এতে গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

২ মে (শনিবার) ’২৬খ্রিঃ বেলা ১১:০০টার সময় নগরীর সিএন্ডবি চত্বরে অবস্থান নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। জরুরি কাজে বের হওয়া মানুষ দীর্ঘ সময় আটকে পড়েন, অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অফিস থেকে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। ২০২০ সাল থেকে তাদের টিফিন বিল বকেয়া রয়েছে। এছাড়া ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের পাওনা পরিশোধ করা হয়নি এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধাও নিশ্চিত করা হয়নি। তারা ওভারডিউটি কমানো, প্রতি মাসের শুরুতেই বেতন পরিশোধ, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন, আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের হয়রানি বন্ধ, টিফিন বিল বৃদ্ধি ও হাজিরা বোনাস চালুর দাবি জানান।

ভুক্তভোগী এক মহিলা শ্রমিক জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এখনো পাননি। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন সম্পূর্ণ দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবার কেবল এক মাসের বেতন দেওয়া হয়েছে। অন্য দিকে অপর মহিলা আরেক শ্রমিক বলেন, বছরের পর বছর তাদের বিল বকেয়া রাখা হচ্ছে। শুধু আশ্বাস দেওয়া হলেও কোনো সমাধান মিলছে না। এতে তারা ঘরভাড়া পর্যন্ত দিতে পারছেন না। এছাড়া গত পাঁচ বছর ধরে নাস্তার বিলও পরিশোধ করা হয়নি। এদিকে সড়ক অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

এক যাত্রী জানান, জরুরি কাজে বের হলেও দীর্ঘ যানজটে আটকে পড়ে শেষ পর্যন্ত হেঁটে যেতে বাধ্য হন।

অ্যাম্বুলেন্স চালক আরিফুল ইসলাম বলেন, রোগী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আন্দোলনকারীরা পথ ছেড়ে দিলেও যানজটের কারণে সামনে এগোনো যাচ্ছে না। তবে শ্রমিকদের দাবি আদায়ে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, আজিম গ্রুপের শ্রমিকরা তাদের বিভিন্ন দাবী নিয়ে আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধ করায় যান চলাচলে বিঘ্ন সৃষ্ঠি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষনিকভাবে কাজ শুরু করছে।

চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বেতন সংক্রান্ত জটিলতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। যানজট নিরসনে শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।

হাটহাজারী থানা ও ডিবির যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ মে, ২০২৬, ৯:০৯ পিএম
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ যানজটে ভোগান্তিতে পথচারী

 

এম এস শ্রাবন মাহমুদ : 

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হাটহাজারী থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ একাধিক মামলার আসামি ওসমান গনি ওরফে মনা (৩৫)-কে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৬ এপ্রিল) ’২৬ খ্রিঃ ৩ঃ০০ ঘটিকায় সময় হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটি চারপাশে ঘেরাও করে তল্লাশি চালিয়ে ওসমান গনিকে আটক করতে সক্ষম হয়। এসময় তার দখল ও হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। উদ্ধারকৃত আলামত অভিযানে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল (ম্যাগজিন সহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড ৭.৬৫ পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১ হাজার টাকা, বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিতেন এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন বলেও তথ্য দিয়েছেন।

এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরও দুই আসামি, হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে ইতোমধ্যে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ওসমান গনির বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে সিডিএমএস (CDMS) পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে এলাকাকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ মে, ২০২৬, ৪:২৯ পিএম
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ যানজটে ভোগান্তিতে পথচারী

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ০২ মে ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক সকাল ০৮:৩০ ঘটিকায় ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি, ভারপ্রাপ্ত অপস অফিসার এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা উপজেলাধীন তুলাবান নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত এলাকার অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ী কর্তৃক অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে তুলাবান বটতলা আমবাগানের ভিতরে কাঠ জমা করে রাখে। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবৈধ ৭৮.০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৩,৫১,০৯০/-।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ মে, ২০২৬, ২:৩৭ পিএম
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ যানজটে ভোগান্তিতে পথচারী

 

বিশেষ প্রতিবেদক :

রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজস্থলী থানা পুলিশ ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। ১ মে ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত এই অভিযানে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় এবং রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে গঠিত আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রাম বায়োজিদ থানার মামলা নং– সি আর ৯৩২/২৪ পেনাল কোডের আওতাভুক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মঙ্গল কুমার তঞ্চঙ্গ্যা (৩৭), পিতা– বানসো তঞ্চঙ্গ্যা , গ্রাম–চিংখ্যং মৌজা গাইন্দ্যা ইউনিয়নের নোয়াঝিড়ি পাড়া রাজস্থলী জেলা–রাঙ্গামাটি পার্বত্য জেলা’কে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রাজস্থলী থানার পুলিশের সমন্বিত ও পেশাদারিত্বপূর্ণ প্রচেষ্টায় অভিযানে সাফল্য অর্জিত হয়। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে জেলা কোর্ট প্রেরণ করা হয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×