| ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  উদ্ধোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল ‘পারলে ঠেকাও একাদশ’

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  উদ্ধোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল ‘পারলে ঠেকাও একাদশ’

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি কাপ্তাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত মিনিবার নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে কেপিএম আবাসিক এলাকার বাদশামাঝির ঘোনা মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বাদশামাঝির ঘোনা একতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফুটবল প্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্ল্যাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন আল মামুন। ​এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু।

​উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ফিল্ড ওয়ারিয়র্স বনাম পারলে ঠেকাও একাদশ। খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল শৈলী প্রদর্শন করে আধিপত্য বিস্তার করে খেলে পারলে ঠেকাও একাদশ। নির্ধারিত ও চমৎকার খেলা শেষে তারা প্রতিপক্ষ ফিল্ড ওয়ারিয়র্সকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে।

ম্যাচ জুড়ে অসাধারণ ও ঝলমলে নৈপুণ্য প্রদর্শনের জন্য বিজয়ী দলের আব্দুর রহমান ম্যাচসেরা (সেরা খেলোয়াড়) নির্বাচিত হন। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজ এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে টুর্নামেন্টের সাফল্য কামনা করেছেন।

খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  উদ্ধোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল ‘পারলে ঠেকাও একাদশ’

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

রবিবার সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়াস্থ ধর্মপুর আর্য বনবিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে নানা ধর্মীয় আচার ও পুণ্যানুষ্ঠান। বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট উপাচার দান ও হাজার প্রদীপ দানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

প্রবারণা পূর্ণিমার পুণ্যানুষ্ঠানে অংশ নেওয়া উপাসক আকাশী চাকমা বলেন, ‘প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমরা সকাল থেকে বুদ্ধমূর্তি দান, সংঘদানসহ নানা ধরনের দান করে থাকি। পাশাপাশি জগতের সকল প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।’

ধর্মপুর আর্য্য বন বিহারের প্রবারণা পূর্ণিমার উপলক্ষে ধর্মসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, ম্রাসা থোয়াই মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের সদস্য রিপল চাকমা।

এসময় অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবির প্রধান ধর্মদেশনা প্রদান করেন। এ ছাড়া উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে ধর্মদেশনা করেন শ্রীমৎ দীপানন্দ স্থবিরসহ আরও অনেকে।

ধর্মপুর আর্য্য বন বিহারের সাধারণ সম্পাদক পূর্ণেন্দু বিকাশ দেওয়ান বলেন,ভান্তেদের দীর্ঘ তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে বর্ষাবাস শেষ হয়। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমরা অতীতের ভুল-ত্রুটির জন্য বুদ্ধের কাছে ক্ষমা প্রার্থনা করি। এ প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে বিভিন্ন বিহারে এক মাসব্যাপী অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  উদ্ধোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল ‘পারলে ঠেকাও একাদশ’

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের ডাক বাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া নুরাণী ক্যাডেট মাদ্রাসার তিন শিক্ষক ফরিদুল ইসলাম, আবু সাঈদ ও মোহন মিয়া মাদ্রাসায় অধ্যয়নরত শিশু শিক্ষার্থী ফাতিহা খাতুনের মায়ের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সময় তারা ওই শিক্ষার্থীর মায়ের সাথে ভিডিও কলে কথা বলেন। বিভিন্ন সময়ে তারা শিক্ষার্থীর মায়ের কাছে পড়াশুনার বিষয়ে কথা বলার অজুহাতে ভিডিও কল দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এক পর্যায়ে তারা তাকে আপক্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ও আট আনি সোনার গহনা হাতিয়ে নেয়। এরই এক পর্যায়ে গত ২৪ অক্টোবর আবারও তারা আরও ৫২ হাজার টাকা চেয়ে হুমকি দেয়। নিরুপায় হয়ে ভুক্তভোগী নারী ৫২ হাজার টাকা নিয়ে তাদের হাতে দিয়ে আপক্তিকর ছবি ডিলিট করতে বলেন। এসময় ওই তিন শিক্ষক তালবাহানা করলে ভুক্তভোগী নারীর স্বজনরা তাদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে তারা দৌড়ে পালিয়ে যায়।

পরে শিক্ষার্থীর মা ভুক্তভোগী নারী থানায় লালমাটিয়া নুরানী ক্যাডেট মাদ্রাসার তিন শিক্ষক ফরিদুল ইসলাম, আবু সাঈদ ও মোহন মিয়ার নামে অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আবু সাঈদ (৩৬) নামে এক শিক্ষককে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত অপর দুই শিক্ষককে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  উদ্ধোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল ‘পারলে ঠেকাও একাদশ’

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে অবস্থিত কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু)। পরিদর্শন শেষে তিনি প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় অংশগ্রহণ করেন।

রোববার (২৫ অক্টোবর) সকালে বনবিহার পরিদর্শনকালে তিনি বৌদ্ধ ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিহারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বিহারের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে অবগত হন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা ও শাশ্বত চাকমা, বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমাসহ বিলাইছড়ি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

×