| ২৬ জুন ২০২৬
শিরোনাম:

মানিকছড়িতে ৬০০ জন কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মানিকছড়িতে ৬০০ জন কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিফ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রতি কৃষকের মাঝে উফশী আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে মানিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সম্মেলন কক্ষে মানিকছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক/কৃষাণীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ জহির রায়হান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান রাখেন, মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহমুদুল হাসান। এসময় অন্যান্য মধ্যে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি উপ-সহকারী মোঃ ইয়াছিন, উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলে সভাপতি মোঃ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, মানিকছড়ি সদর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক প্রমূখ।

আলোচনা সভা বক্তারা বলেন, পাহাড়ের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মানিকছড়িতে ১০৬ জন কৃষকের মাঝে ১২৭২০ টি বিভিন্ন জাতের আম চারা বিতরণ

মানিকছড়িতে ৬০০ জন কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দেশের জলবায়ু সহনশীল জীবিকা নিমার্ণের লক্ষ্যে কৃষক/কৃষাণীদের মাঝে ১২ হাজার ৭শত ২০টি বিভিন্ন জাতের আমের চারা ১০৬ জন কৃষক/কৃষাণীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে মানিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় পুরনো ভবনে মাঠের কৃষকদের হাতে তুলে দেয়া হয়। মানিকছড়ি কৃষি সম্প্রসারণ উদ্যোগে বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্টস লাইভলিহুডস ভালনারেবল ল্যান্ডসক্যাপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পের কৃষক মাঠ স্কুল (এফএফএস) আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন জাতের আমের চারা বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, বিসিআরএল প্রকল্পের কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার, মানিকছড়ি উপজেলায় কৃষি কর্মকর্তা জহির রায়হান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রিপন হোসেন, বিসিআরএল প্রকল্পের রাংগামাটি অঞ্চলের রিজিওনাল কো-অরডিনেটর ড. মো: আবদুল্লাহ আল-ফারুক, মানিকছড়ি উপজেলায় প্রকল্পের কনসালটেন্ট মংসাথোয়াই চৌধুরী, উপজেলা কৃষকদলে সভাপতি মোঃ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, মানিকছড়ি সদর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক প্রমূখ।

কেপিএম স্কুল এন্ড কলেজের বেঞ্চ চুরির ঘটনায় থানায় অভিযোগ

মানিকছড়িতে ৬০০ জন কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম স্কুল এন্ড কলেজের লোহার বেঞ্চ চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম বোরহান উদ্দীন সরকার বাদী হয়ে কাপ্তাই থানায় এই অভিযোগটি দায়ের করেন।

​অভিযোগে মো. ইসমাইল ও মো. হাসান খানসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ জুন) কেপিএম স্কুল থেকে লোহার বেঞ্চের পাঠাতন চুরি করে পাচারের চেষ্টা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে কেপিএম নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দ্রুত অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মালামাল ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনী চোরাইকৃত মালামাল উদ্ধার করে।

​এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “বিদ্যালয়ের পক্ষ থেকে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল স্থান থেকে সরকারি সম্পদ চুরির চেষ্টার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

মানিকছড়িতে ৬০০ জন কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা উপলক্ষে এক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান, লেখাপড়া, শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি এবং সার্বিক শিক্ষাগত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আমেনা মারজান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সক্রেটিস চাকমা। তিনি অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত পড়াশোনা পর্যবেক্ষণ, বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, ফলাফল উন্নয়ন, নৈতিক মূল্যবোধের চর্চা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, চরিত্র ও ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল অর্জনই নয়, বরং নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

এ সময় উপস্থিত অভিভাবকরা তাঁদের সন্তানদের শিক্ষা কার্যক্রম-সম্পর্কিত বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের মূল্যবান মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করে। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×