সাজেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রুপম চাকমা, দিঘীনালা :
দুর্গম পত্যন্ত অঞ্চলের বাঘাইছড়ি উপজেলায় দুর্গম সিমান্তবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ ১৮ মার্চ বুধবার ভোর সকালে উপজেলা নির্বানী অফিসার আমেনা মারজানের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা ও সাজেক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মন্তুু বিকাশ ত্রিপুরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাজেক ইউনিয়নের ১৯টি পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন, খাদ্য সহায়তা হিসেবে চাল এবং শীত নিবারণের জন্য কম্বল দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে সাজেক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মন্তুু বিকাশ ত্রিপুরা বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। তাই ঘটনার পর পরই আমি উপজেলার প্রশাসনকে অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বিষয়টি আমলে নেন। এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে খোজ খবর রাখেন।
ত্রাণ সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা অনেকেই বলেন, এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকার জন্য তারা আগামীতে মন্তু বিকাশ ত্রিপুরাকে ভবিষ্যতেও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দেখতে চান। এবং দুর্যোগকালীন সময়ে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই জায়গা থেকে মন্তু বিকাশ ত্রিপুরা তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশের পাশাপাশি ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন।














