শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম:

রুমা আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেরানো হলো হোস্টেলে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৫ পিএম
877 বার পড়া হয়েছে
রুমা আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেরানো হলো হোস্টেলে।

 

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলার সদরে উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে হঠাৎ খাদ্য সংকটের প্রভাবে বিদ্যালয় কতৃপক্ষের আগাম ছুটির ঘোষণা সিদ্ধান্ত পরিবর্তন করে শিক্ষার্থীদের আবারও হোস্টেল ও শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিভাবকরা জানায়, গত শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা আকস্মিকভাবে দুর্গাপূজার ছুটি পাঁচ দিন এগিয়ে দিয়ে প্রায় ২৮৬ জন আবাসিক শিক্ষার্থীকে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন। যদিও নির্ধারিত ছুটি শুরু হওয়ার কথা ছিল আগামী ২৫ সেপ্টেম্বর।

এ খবর ছড়িয়ে পড়তেই অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে আলোচনার মাধ্যমে শনিবার সকাল থেকে আবারও শিক্ষার্থীরা আবাসিক হোস্টেলে ফেরা শুরু করেছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা জানান, গত তিন মাস ধরে ছাত্রাবাসের খাদ্য বাবদ কোনো বিল পাচ্ছেন না। তাই স্থানীয় একটি দোকান থেকে ধার নিয়ে শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করা হচ্ছিল। “কিন্তু এখন দোকানদারের কাছে বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকায় তারা আর নতুন করে মাল দিতে রাজি নন। সেই কারণেই আমরা সংকটে পড়ে আগাম ছুটি দিতে বাধ্য হয়েছিলাম।

বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, ছুটি বাতিল হওয়ায় আমাদের সন্তানেরা সরকারি ছুটির আগেই পড়াশোনা চালিয়ে যেতে পারছে। এটা নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য ভালো সিদ্ধান্ত।

স্থানীয় দোকানদার শৈক্যচিং মারমা বলেন, “অনেকদিন ধরে টাকা বকেয়া রয়েছে। পুরোনো বিল পরিশোধ না হলে আর খাবার সরবরাহ করা সম্ভব নয়। সেই কারণেই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাময়িক ছুটি দেয়া হয়েছিল।”

অন্যদিকে শিক্ষার্থীরা জানায়, হঠাৎ করে ছুটি ঘোষণায় তারা পড়াশোনার ক্ষতির শঙ্কায় ছিল।

দশম শ্রেণির কয়েকজন ছাত্র-ছাত্রী হোস্টেলের ফিরে এসে জানান, আমরা আবার ফিয়ে এসেছি গত কাল ১৯ তারিখ আমাদেরকে বিদ্যালয় ছুটি দিয়ে আজ আবার ফিরে আসার জন্য বলা হয় তাই আমরা আবার বিদ্যালয়ে আসছি।পরীক্ষা ঘনিয়ে এসেছে হঠাৎ ছুটি হলে আমরা পড়াশোনায় পিছিয়ে যেতাম। ক্লাসে ফিরতে পেরে আমরা খুশি।

বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করে বলেন, শুধু খাদ্য সংকটই নয়, শিক্ষক ও কর্মচারীরা গত তিন মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। এতে তাদের পরিবারের মধ্যে চরম ভোগান্তি চলছে।

তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত এ সংকট সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।

আলীকদমে টানা বৃষ্টিতে কৃষকের ক্ষতির পরিমান কোটির উপরে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ৯:৫৯ পিএম
রুমা আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেরানো হলো হোস্টেলে।

আলীকদম (বান্দরবান) সংবাদদাতা:

বান্দরবানের আলীকদম উপজেলায় টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতির দেখা দিয়েছে। উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমি সহ সবজি ক্ষেত পানিতে নষ্ট হয় গেছে। নিজেদের আয় ও পুঁজি হারিয়ে   দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

অনেকের মাঠের  ফসল ও সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আবার অনেক  জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকায়  সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিতে উপজেলার আলীকদম সদর, চৈক্ষ্যং, নয়াপাড়া ও কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত চার ইউনিয়নে ঘুরে দেখা যায় মোট ৫৫৮ হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে।

বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে নিচু এলাকার ফসলী মাঠ ডুবে গেছে। এতে ধান, বেগুন, করলা, চিচিঙ্গা, ফল, ঢেরস, মরিচ, পেঁপে বাগান সহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে লক্ষ লক্ষ অর্থ ব্যয় করে ফসল উৎপাদন করলেও প্রাকৃতিক দুর্যোগে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে কৃষকরা।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ওসমান গনি জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তাদের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। অনেকের ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। ধার দেনা ও ঋণ করে চাষ করেছি। এখন কীভাবে সেই টাকা পরিশোধ করব। সরকারী সহায়তা ছাড়া আবার নতুন করে  শুরু করার সামর্থ্য নেই।

বাংলাদেশ কৃষি কল্যাণ সমিতির সভাপতি আমতলীর বাসিন্দা মুজিবুর রহমান বলেন, আমার সমিতিতে ১০০ কৃষক রয়েছে। যারা কৃষির উপর জীবিকা নির্বাহ করে চলে ।আমি নিজে ৫ কানি মানুষের কাছ থেকে দেনা নিয়ে চাষাবাদ করেছি। কিন্তুু এই বন্যায় আমার সবকিছু হারিয়ে গেছে। শুধু আমি না আমার মত আরো ১০০ কৃষকের স্বপ্ন জলাঞ্জলি হয়ে গেছে। আমরা সরকারী সহযোগিতা না পেলে আমাদের মরা না হলে গ্রাম ছেড়ে পালাতে হবে।

এদিকে চার ইউনিয়নের মধ্যে কোন ইউনিয়নে কত হেক্টর জমির ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং  ক্ষতির পরিমাণ সম্পর্কে কৃষি অধিদপ্তর তালিকা করছে বলে  জানিয়েছেন উপজেলা কৃষি অধিদপ্তর।

এ বিষয়ে আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা বলেন, গত ৫ জুলাই থেকে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় আলীকদমের কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মাঠে থাকা গ্রীষ্মকালীন সবজি, পেঁপে, বীজতলা, আউশ ও আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমার পর আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ শুরু করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে কৃষি প্রণোদনার আওতায় আনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় সবজি বীজসহ প্রয়োজনীয় সহায়তা দিয়ে কৃষকদের আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন,  ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি কোন বরাদ্দ পাওয়া গেলে কৃষক কিছুটা ক্ষতি কাটাতে পারবে।
অন্যদিকে আলীকদমে বন্যার পর সবজির দাম বেড়ে কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকার উপরে। যা বন্যায় ক্ষতিগ্রস্ত সহ সাধারণ মানুষের সাধ্যের বাইরে।

আলীকদম বাজারে সবজি বিক্রেতা শফিক জানান, চাহিদা অনুযায়ী সবজি পাওয়া যাচ্ছে না। আমার চকরিয়া সহ চট্রগ্রাম থেকে যে সবজি গুলো বিক্রির জন্য এসেছি। তা বেশি দামে কিনতে হয়েছে। তাছাড়া পরিবহন খরচ সহ সবকিছু মিলিয়ে তুলনামূলক বেশিতে বিক্রি করতে হচ্ছে আমাদের ।

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ৩:৫১ পিএম
রুমা আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেরানো হলো হোস্টেলে।

 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা লাবিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। লাবিব তালুককানুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সমসপাড়া গ্রামের লুৎফর রহমানের পুত্র।

গত বৃহস্পতিবার ১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে কাটাখালি বালুয়া এলাকায় একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে। পরে পুলিশ ঐদিন রাতেই তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২:৪১ পিএম
রুমা আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেরানো হলো হোস্টেলে।

  

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার “ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি:”– এর প্রাক নিবন্ধন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ই জুলাই) সকাল ১১টায় দাউন পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির সভাপতি নিরুপন তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শাক্য উজ্জল  চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, সমবায় অফিসের কর্মচারী সুবল বিকাশ চাকমা (কিরণ), কার্বারী তনাবী তঞ্চঙ্গ্যা।

এসময় আরও সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিহির তঞ্চঙ্গ্যা, সদস্য- কান্যা রানী তঞ্চঙ্গ্যা, দীপিকা চাকমা, বিশুলতা তঞ্চঙ্গ্যা, ছায়ারানী তঞ্চঙ্গ্যা, রঞ্জন মূখী তঞ্চঙ্গ্যা, আনন্দ মূখী, চিত্রা তঞ্চঙ্গ্যা, সুজন কুমার  তঞ্চঙ্গ্যা, অনিক তঞ্চঙ্গ্যা, বিসু লতা তঞ্চঙ্গ্যা, সকিময় তঞ্চঙ্গ্যা, নসিব তঞ্চঙ্গ্যা, বিপ্লব তঞ্চঙ্গ্যা, বিরতজয় তঞ্চঙ্গ্যা, জরিনা চাকমা, সমর কান্তি তঞ্চঙ্গ্যা, খুলাবী তঞ্চঙ্গ্যা, সুপা তঞ্চঙ্গ্যা এবং পালদেবী তঞ্চঙ্গ্যা প্রমূখ।

×