শিরোনাম:

বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত


‎আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মো: ছোহরাব হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: তানজিল হোসেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরো বলেন, উপজেলার ৩৯টি ভোট কেন্দ্রে ১৩ জন করে মোট ৫০৭ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

‎অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বাহিনীর সদস্যরা এবং স্হানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

দুর্গম বড়থলির আরও ২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে

বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনে দুর্গম বড়থলি ইউনিয়নে ৫টির মধ্যে  সর্বশেষ ২টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে করে  নিরাপদে পৌঁছানো হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য  জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার হাসনাত জাহান খান।

কেন্দ্রগুলো হচ্ছে বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাংজংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি আরও জানান, উপজেলার ১৩টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫টিতে  জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার হবে হেলিকপ্টার। এর মধ্যে ৭ তারিখে বড়থলির রাইমংছড়া ৮ তারিখে ফারুয়ার ২টি কেন্দ্রে, কেন্দ্রগুলো হলো  তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ বিলাইছড়ি জোন হতে বড়থলি ২টি কেন্দ্রতে হেলিকপ্টারে চলে গেছে। এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী। সুস্থ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

তিনি আরও জানান, ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা- কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং রাইমংছড়া। এতে সার্বক্ষণিক

নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আগামীকাল কাছের কেন্দ্রগুলো নৌকা বোটে চলে যাবে। প্রায় সব প্রস্তুটি সম্পন্ন করা হয়েছে বলে তিনি এ তথ্য জানান।

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

 

চাইথোয়াইমং মারমা,
বিশেষ প্রতিবেদক:

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে পার্বত্য রাজস্থলীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অবাধ, সুষ্ঠু ও সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রণজয়ী ৩৮ বীর এর উদ্যোগে একটি নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজস্থলী সাবজোন হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজস্থলী সাব জোন এর আয়োজিত সভায় নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদার করা, টহল কার্যক্রম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনূ সময় সকল সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রম ও তথ্য আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

সভায় রাজস্থলী সাব জোন কমান্ডার ও কাপ্তাই জোনের জোন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান বলেন, নির্বাচনের সময় পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল নিরাপত্তা সংস্থাকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিরোধে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরও জানানো হয় যে, সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভোটকেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে পোলিং সেন্টার এলাকায় অবস্থান করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান করা হবে। মেজর জিয়া আরো বলেন, ভোট শুরু হতে শেষ পর্যন্ত প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার সক যারা জড়িত থাকবে তাদের সবাইকে নিরাপত্তা প্রদান সহ সকল প্রকার সুবিধা প্রদান করা হবে বলে জানান।

সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা,সাংবাদিক, নির্বাচন পরিচালনা দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব নিজ পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে কাপ্তাইয়ে বিএনপির শক্তির মহড়া

বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ের নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে কাপ্তাইয়ে বিশাল গণমিছিল ও সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ​

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার হোসেনের তত্ত্বাবধানে গণমিছিলটি কাপ্তাই উপজেলা সদর থেকে শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে কর্ণফুলী সরকারি কলেজ এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা মাধ্যমে শেষ হয়।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। ​১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তারা ভোটারদের উদ্দেশ্যে এবং দলীয় কর্মীদের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন,  জেলা মহিলাদল সিনিয়র সহ-সভাপতি নুরনাহার বেগম।

বক্তারা বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে ভোটারদের কেন্দ্রে আসা নিশ্চিত করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে এবং যেকোনো অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” ​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রিনা, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন। অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে যুবদলের ইব্রাহিম হাবিব মিলু, ছাত্রদলের মো. ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম, শ্রমিক দলের আব্দুল্লা আল নাহিয়ান ডালিম এবং কর্ণফুলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিমসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।এই কর্মসূচির মাধ্যমেই কাপ্তাই উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

×