শিরোনাম:

দুর্গম রুমায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত

দুর্গম রুমায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত

 

মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলার ৪নং গালেংঙ্গ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। নারী-পুরুষ ভোটাররা শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করেন।

ভোটাররা জানান, বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভবতোষ চক্রবর্তী জানান, বিকেল ৪:৩০ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কেন্দ্রজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ, গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

৪নং গালেংঙ্গ্যা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১,৭৯০ জন। ১নং ওয়ার্ডে ভোটার ৫৬৭ জন (নারী ২৭৩, পুরুষ ২৯৪) ২ নং ওয়ার্ডে ভোটার ৫৫৮ জন (নারী ২২৬, পুরুষ ২৩২),

৩নং ওয়ার্ডে ভোটার ৬৬৫ জন (নারী ৩২১, পুরুষ ৩৪৪)
ভোটের ফলাফল অনুযায়ী,আবু জাফর মোহাম্মদ ওয়ালী-উল্লাহ (লাঙ্গল) – ৪টি ভোট।আবু সাইদ মো: সুজাউদ্দিন (শাপলা কলি) – ৩টি ভোট। মো: আবুল কালাম আজাদ (হাতপাখা) – ৩টি ভোট। সাচিংপ্রু (ধানের শীষ) – ৭১৯টি ভোট।

হ্যাঁ-না গণনায় হ্যাঁ ভোট এসেছে ৫৪টি এবং না ভোট ৬০০টি।

প্রিজাইডিং অফিসার ভোটের ফলাফল ঘোষণার পর ধানের শীষ দলের জয় নিশ্চিত হওয়ায় কেন্দ্র ও আশেপাশে আনন্দের জোয়ার দেখা গেছে।

খাগড়াছড়িতে বিএনপি প্রার্থী বিজয়ী ওয়াদুদ ভূঁইয়া

দুর্গম রুমায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসনে বিএনপি প্রার্থী বিজয়ী ওয়াদুদ ভূঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া বেসরকারিভাব ফলাফলে বিজয়ী হয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই আসনের ২০৩টি কেন্দ্রের সব ভোট গণনা সম্পন্ন করে ফল ঘোষনা করা হয়।

প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা ঘোড়া প্রতীকের পেয়েছেন ৫৮ হাজার ১৩৬ ভোট।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আইনজীবী মো. এয়াকুব আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১১৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে সমীরণ চাকমা ৪৭ হাজার ৯১০ ভোট,

অন্যান্য প্রার্থীর মধ্যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি(বিএমজেপি) রকেট প্রতীকের পেয়েছেন ১হাজার ৩০ ভোট, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা কলস প্রতীকের ৯০৪ ভোট, গণঅধিকার পরিষদ (জিওপি) দীনময় রোয়াজা ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৫৫ ভোট,
জাতীয় পার্টি মিথিলা রোয়াজা নাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ কাউছার হাত পাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৯ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোঃ নুর ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ৬৮৩ ভোট, বাংলাদেশ ইসলামি লীগ মোঃ মোস্তফা হারিকেন প্রতীকের পেয়েছেন ১৮৪ ভোট।

বিলাইছড়িতে শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন 

দুর্গম রুমায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

আজ ১২ই ফেব্রুয়ারি জ ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটির আসনে বিলাইছড়ি উপজেলায় ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সু-সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এতে ভোটাররা কোনরকম বাধা ছাড়াই  নির্বিঘ্নে ভোট দিয়েছেন। বেসরকারি নির্বাচন বা ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান। তিনি জানান, উপজেলায় সর্বমোট ২৪৫১৫: ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৪৩৮ জন। যা শতকরা হার ৫০.৪২ %।

তার মধ্যে  দীপেন দেওয়ান (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১০৮৮৭, অশোক তালুকদার (লাঙ্গল) ১৯৭, জুঁই চাকমা (কোদাল) পেয়েছেন ৮৭, পহেল চাকমা (ফুটবল) পেয়েছেন ৩০৮, মুহাম্মদ আবুবকর সিদ্দিক (রিকশা) পেয়েছেন ৩৬৫, মো: আবুল বাশার (ট্রাক) পেয়েছেন ২৮, মোঃ জসীম উদ্দিন( হাতপাখা) পেয়েছেন ৫৪ ভোট। ১২৪৩৮ ভোটের মধ্যে ১১৯২৬ বৈধ, বাতিল বা নষ্ট ভোট ৫১২।


আর হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছেন ১৯৮৯ টি, না এর পক্ষে ভোট দিয়েছেন ৯৫০৭, প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা এর সমষ্টি ১১৪৯৬, বাতিল ৯৪২ টি ভোট। একটি শান্তিপূর্ণ ও সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সুস্থ নির্বাচন উপহার দিতে দিনরাত দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি, প্রথাগত নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্যা আইনশৃঙ্খলা বাহিনী।

কাউখালীতে ভোটারদের সংখ্যা কম হলেও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন

দুর্গম রুমায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত

oppo_2

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক ভোটকেন্দ্র কঠোর নিরাপত্তা জোরদার ; নারী ভোটাররা নির্বিঘ্নে ভোটপ্রদান করলেন

 

নিউটন চাকমা, কাউখালী :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাঙামাটির কাউখালী উপজেলার ২০ টি ভোটকেন্দ্রে কোন আপত্তিকর ঘটনা ও বিভ্রান্তিমুলক আচরণ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুসম্পন্ন হয়েছে।

কাউখালী উপজেলার ২০ টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিগত দ্বাদশ নির্বাচনের চেয়ে ত্রয়োদশ নির্বাচনে যেহারে নারী ভোটারদের উৎসবমুখর পরিবেশে লাইনে সারিবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে উপস্থিতির লক্ষ্যণীয় ও উপচেপড়া এবং উৎসাহের আমেজ দেখা গেছে। এবারে নারী ভোটারদের আনন্দমুখর, হাতেহাত ধরে ভোটকেন্দ্রে নিজেদের পছন্দৎ প্রার্থীকে ভোট দিচ্ছেন।

 

এব্যাপারে আক্রানুচিং মারমা, জানান দীর্ঘ ৩ কিমি দুর পায়ে হেঁটে এসে নিজ পছন্দনীয় প্রার্থীকে ভোট দিতে নাারীদের লাইনে দাড়িয়েছেন। এবছর শান্তিপূর্ণ ও নিরিবিলি পরিবেশে ভোট দিতে পেরে নিজেকে গর্বিত বলে জানান।

এদিকে, ঘাগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পুরুষ তরুন ভোটারের সঙ্গে কথা হলে জানান, জীবনে প্রথম ভোটার ও প্রথম জাতীয় নির্বাচনে মুল্যবান ভোটটি প্রয়োগ করতে পেরে খুবই আনন্দিত ও খুশীতে আত্নহারা।এর পাশাপাশি এই প্রথমবারের মতো শান্তিপূর্ণ ও হইচই বা অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্ভয়ে ভোট প্রদান করেছেন।

কাউখালী পোয়াপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা রির্টানিং কর্মকর্তা ও ইউএনও কাজী আতিকুর রহমান এক সাক্ষাতকারে জানিয়েছেন, সকাল থেকে দুপুরের মধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভীড় ছিল। কাউখালীতে ২০টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ ভোটাররা কৃষিকাজের উপর নির্ভরশীল সেহেতু তারা দুপুরের মধ্যে ভোটকেন্দ্রে এসে ভোটপ্রদান করে বাড়ি ফিরে গেছেন সেজন্য দুপুরের পরপরই প্রায়ই ভোটকেন্দ্রে ভোটারদের সংখ্যা কম দেখা যায়। তবে বিকেল ৩টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রের তথ্যমতে আনুমানিক ৫৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান।

১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কঠোর নিরাপত্তা জোরদার ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখেপরার মতো দেখা গেছে। ভোটারদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা, আনসার, বিজিবি ও গ্রাম-পুলিশের কঠোর নজরদারি সহ সিসিটিভি ফুটেজে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।

সন্ধ্যা ৭:৪৫ ঘটিকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউখালীতে ধানের শীষ প্রার্থী দিপেন দেওয়ান এগিয়ে ছিলেন।

×