বিলাইছড়িতে শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
আজ ১২ই ফেব্রুয়ারি জ ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটির আসনে বিলাইছড়ি উপজেলায় ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সু-সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এতে ভোটাররা কোনরকম বাধা ছাড়াই নির্বিঘ্নে ভোট দিয়েছেন। বেসরকারি নির্বাচন বা ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান। তিনি জানান, উপজেলায় সর্বমোট ২৪৫১৫: ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৪৩৮ জন। যা শতকরা হার ৫০.৪২ %।

তার মধ্যে দীপেন দেওয়ান (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১০৮৮৭, অশোক তালুকদার (লাঙ্গল) ১৯৭, জুঁই চাকমা (কোদাল) পেয়েছেন ৮৭, পহেল চাকমা (ফুটবল) পেয়েছেন ৩০৮, মুহাম্মদ আবুবকর সিদ্দিক (রিকশা) পেয়েছেন ৩৬৫, মো: আবুল বাশার (ট্রাক) পেয়েছেন ২৮, মোঃ জসীম উদ্দিন( হাতপাখা) পেয়েছেন ৫৪ ভোট। ১২৪৩৮ ভোটের মধ্যে ১১৯২৬ বৈধ, বাতিল বা নষ্ট ভোট ৫১২।

আর হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছেন ১৯৮৯ টি, না এর পক্ষে ভোট দিয়েছেন ৯৫০৭, প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা এর সমষ্টি ১১৪৯৬, বাতিল ৯৪২ টি ভোট। একটি শান্তিপূর্ণ ও সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সুস্থ নির্বাচন উপহার দিতে দিনরাত দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি, প্রথাগত নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্যা আইনশৃঙ্খলা বাহিনী।
















